
মেসির ১০ নম্বর জার্সি
এলএমটেন। দুনিয়া জুড়ে মেসি ভক্তদের সঙ্গে তাঁর জার্সি নম্বরটাও জুড়ে গিয়েছে। লিওর ভক্তদের কাছে তাঁর জার্সি নম্বর যেন সমান্তরাল। মেসি বার্সা ছাড়লে সেই জার্সি কে পরতে চলেছেন সেই নিয়ে জল্পনা তুঙ্গে।

মেসির জার্সি পড়তে চাইলেন এই ফুটবলার
বার্সেলোনা সূত্রে জানা গিয়েছে, ডেনমার্কের ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট মেসির ১০ নম্বর জার্সি পরার আগ্রহ প্রকাশ করেছেন। বার্সেলোনায় এখন ১৯ নম্বর জার্সি পরে খেলেন ব্রাথওয়েট।

মেসির জুতোয় পা গলানোর চাপ
প্রসঙ্গত মেসির জুতোর পা গলোনা সহজ নয়। দশ নম্বর জার্সি পরলেই আলাদা দায়িত্ব এসে কাঁধে পড়ে। তার থেকেও বড় কথা। ব্রাথওয়েট অবশ্য মেসির অনুপস্থিতিতে ১০ নম্বর জার্সির ওজন নিতে চাইছেন।

এর আগে কোন কোন জার্সি পড়েছেন
মেসির সঙ্গে খেলার আগে লেগানেসের হয়ে দীর্ঘদিন ২৫ নম্বর জার্সি পরে খেলেছেন। তবে ক্লাব ছাড়ার আগে কিছুদিন ৭ নম্বর জার্সি পরেছিলেন ব্রাথওয়েট। এরপর মিডলসব্রোর হয়ে খেলার সময় ১০ নম্বর জার্সি পরে খেলতেন মার্টিন ব্রাথওয়েট। এবার বার্সেলোনা দলে তিনি ১০ নম্বর জার্সি পরতে চেয়েছেন তিনি।


Click it and Unblock the Notifications
আইপিএলে করোনা থাবার পরও হুঁশ নেই, কোভিড নিয়ম ভেঙে বড় বিতর্কে ক্রিস গেইল


















