জাপান ফ্রেন্ডলিতে চেলসির কাছে ২-১ গোলে বার্সেলোনার হার

আন্তোনিও গ্রিজম্যানের অভিষেক ম্যাচেই চেলসির কাছে ২-১ গোলে হারল বার্সেলোনা। মঙ্গলবার জাপানে হয় এই ফ্রেন্ডলি ম্যাচ। খেলায় তুল্যমূল্য লড়াই হলেও শেষ পর্যন্ত ইপিএলের ক্লাবই বাজিমাত করে।

শুরু থেকেই চেলসি ও বার্সেলোনার মধ্য হাড্ডাহাড্ডি লড়াই শুরু। আক্রমণ-পাল্টা আক্রমণে প্রথমার্ধের তিরিশ মিনিটের মধ্যে ম্যাচ জমে ওঠে। কিন্তু ৩৪ মিনিটের মাথায় নিজেদের বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে মিস হিট করেন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও বুসকেটস। সেই বল পায়ে পেয়ে গোল করতে ভুল করেননি ইংল্যান্ডের ট্যামি আব্রাহাম।

ম্যাচে সমতা ফেরাতে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় স্প্য়ানিশ ক্লাব। সেই সময় বেশ কয়েকটি নিশ্চিত সুযোগ মিস করে লিওনেল মেসির দল। উল্টে খেলা শেষ হওয়ার ১০ মিনিটেরও কম সময় বাকি থাকতে ব্রিটিশ মিডফিল্ডার রস বার্কলে গোল করে চেলসির হয়ে ব্যবধান বাড়ান। ইনজুরি টাইমে ক্রোয়েশিয়ার ইভান র‌্যাকেটিক গোল করে বার্সেলোনার হয়ে ব্যবধান কমান। অভিষেক ম্যাচে সেভাবে নজর কাড়তে পারেননি ফ্রান্সের আন্তোনিও গ্রিজম্যান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, July 23, 2019, 21:11 [IST]
Other articles published on Jul 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+