বিশ্বকাপ ফাইনালে কারা জিতলে খুশি হবেন মুখ্যমন্ত্রী মমতা! কী বলছেন তিনি

বাংলার ফুটবলপ্রেমের কথা সারা দেশ, বিশ্ব জানে। ভারতে ফুটবলের মক্কা কলকাতা সহ পশ্চিমবঙ্গে বাঙালি চিরকাল অন্য খেলার চেয়ে ফুটবলকে বেশি ভালোবেসেছে। তা যতই ক্রিকেট বকলমে আমাদের দেশের প্রধান খেলা হয়ে উঠুক। আম বাঙালির মতো রাজ্যের মুখ্যমন্ত্রীও খেলাধুলোয় বরাবর উতসাহী। তিনি ক্ষমতায় আসার পরে রাজ্যের ক্রীড়াক্ষেত্রেও নানা পরিকাঠামোগত উন্নতি চোখে পড়েছে।

বিশ্বকাপ ফাইনালে কারা জিতলে খুশি হবেন মুখ্যমন্ত্রী মমতা! কী বলছেন তিনি

এহেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বকাপ ফাইনালে কাদের প্রতি সমর্থন থাকবে, তা নিয়ে নিজের মনের কথা জানিয়েছেন। এবার বিশ্বকাপে ফাইনালে খেলবে ক্রোয়েশিয়া ও ফ্রান্স। ফরাসিরা একবার বিশ্বকাপ জিতলেও ক্রোয়েশিয়া কোনওদিন বিশ্বকাপ ফাইনালেও ওঠেনি।

আর তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কিছুটা হলেও ক্রোয়েশিয়ার দিকে ঝুঁকে রয়েছেন, তা জানিয়ে দিয়েছেন। মাত্র ৪১ লক্ষ জনসংখ্যার দেশ ক্রোয়েশিয়া যে বিশ্বকাপের মতো বড় মঞ্চে নিজেদের প্রমাণ করেছে, তা দেখে অন্য সকলের মতোই মুগ্ধ বাংলার মুখ্যমন্ত্রী। তবে ফাইনালে দুই দলকেই শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে ফ্রান্স ও ইংল্যান্ডকে হারিয়ে ক্রোয়েশিয়া ফাইনালে উঠেছে। এখন দেখার রবিবার ফাইনালে কোন দেশ জেতে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, July 14, 2018, 18:49 [IST]
Other articles published on Jul 14, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+