শহরে পা রাখলেন ব্রাজিল এবং রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া জনি অ্যাকোস্টা, কী বললেন তিনি, জেনে নিন

শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশী, কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টা জামোরা। গোটা শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সোমবার ভোররাতে কলকাতায় পা রাখলেন লাল-হলুদের হাই প্রোফাইল এই বিদেশী।

ভোর ২:১৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পা রাখলেও, ইমিগ্রেশন চেক করিয়ে বিমানবন্দরের বাইরে যখন অ্যাকোস্টা পা রাখলেন, তখন ঘড়ির কাটায় ৩:২০। বিমানবন্দরে জনিকে স্বাগত জানান ক্লাবের ফুটবল সচিব রজত গুহ এবং দেবরাজ চৌধুরী।

বিশ্বকাপের পর পরই জনিকে সই করিয়ে ভারতীয় ফুটবল সার্কিটে সব থেকে বড় চমক দিয়েছিল ইস্টবেঙ্গল। তবে, মাঝে শোনা যাচ্ছিল এই মরসুমে লাল-হলুদের আইএসএল ভাগ্য অনিশ্চিত হওয়ায় ভারতে আসার বিষয়ে অনীহা দেখিয়েছেন অ্যাকোস্টা।

তবে, সব জল্পনাকে উড়িয়ে শহরে পা রাখলেন ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে ধারাবাহিক ভাবে সফল হওয়া ডিফেন্ডার জনি অ্যাকোস্টা। অ্যাকোস্টার সইকে ভারতীয় ফুটবল সার্কিটে 'গ্রেটেস্ট সাইনিং অফ অল টাইম' আখ্যা দেওয়া হয়েছে।

শহরে পা রেখে নেইমারকে আটকে দেওয়া বিদেশী বলেন, 'ভারতীয় ফুটবলের উন্নতি সাহায্য করতে চাই। নতুন ক্লাব ইস্টবেঙ্গলকে সাফল্য দিতেই ভারতে পা রাখা আমার। পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাই যতটা সম্ভব তাড়াতাড়ি চলে এলাম। পেশাদার ফুটবলার হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যেই পরে।'

পাশাপাশি ডার্বির প্রসঙ্গও শোনা যায় অ্যাকোস্টার মুখে। নিজের নতুন ক্লাবের সম্পর্কে অ্যাকোস্টা বলেন, 'ভারতীয় ফুটবলে যথেষ্ট সুনাম রয়েছে ইস্টবেঙ্গলের। শুধু ভারতেই নয়, ভারতের বাইরেও বিশাল ফ্যান বেস রয়েছে ইস্টবেঙ্গলের। এশিয়ার ক্লাব ফুটবলে ইস্টবেঙ্গলের অন্য জায়গা রয়েছে। আমার নতুন ক্লাবকে শুভেচ্ছা জানাই। দলের উন্নতিতে এবং ভারতীয় ফুটবলের উন্নতিতে অবদান রাখার জন্য আমি তৈরি।'

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 6, 2018, 11:28 [IST]
Other articles published on Aug 6, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+