বিলেতে পাড়ি তরুণ ধীরজের, গোলদুর্গের নিচে তরুণ ভারতীয়কে মনে ধরেছে স্কটিশ ক্লাবের

By Debalina Dutta

অনুর্ধ্ব ১৭ দলের বিশ্বকাপে ভারতীয় গোলদুর্গের নিচে যাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়েছিল তিনি ধীরজ সিং মইরাঙ্গথেম। এবার তিনি দেশকে টাটা বাই বাই করে চললেন বিদেশে।

[আরও পড়ুন:খালিদ বলছেন যাই-যাই, ফাঁপড়ে ইস্ট কর্তারা, ময়দানের নয়া পালা ]

স্কটিশ প্রিমিয়ার লিগের ক্লাব মাদারওয়েল এফসি-র ট্রায়াল দিতে পাড়ি জমালেন ধীরজ। বিশ্বকাপে যেভাবে তিনি ভারতীয় দুর্গরক্ষার দায়িত্ব পালন করেছিলেন তাতে বহু প্রশংসা পেয়েছিলেন। এবার তিনি নিজের এজেন্ট অঞ্জু কিচলু-র সঙ্গে স্কটল্যান্ডে গেলেন।

স্কটল্যান্ডে এই ক্লাবের প্রথম দলের সঙ্গে তিন সপ্তাহ অনুশীলন করবেন ধীরজ। এরপর স্থির হবে এই ক্লাবের চুক্তিতে তিনি ঢুকতে পারলেন কিনা। ভারতের এই ফুটবলার ইতিমধ্যে এআইএফএফ-র ইন্ডিয়ান অ্যারোজের অংশ ছিলেন। কিন্তু তাদের জার্সিতে ৬ টি ম্যাচ খেলার পর আর ডিসেম্বর ২০১৭-র পর চুক্তি বাড়াননি মণিপুরি এই ফুটবলার।

[আরও পড়ুন: জাম্বোর পারফেক্ট ১০, ১৫ পেরিয়েও স্মৃতিতে অম্লান ভারতীয় ক্রিকেটপ্রেমীদের ]

ভিসার অনুমোদনের আগে ইন্ডিয়ান সুপার লিগের দল কেরালা ব্লাস্টার্সের সঙ্গে অনুশীলন করছিলেন ধীরজ সিং। ম্যাচ ফিট থাকার জন্য ধীরজ এই দলের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। তাঁকে এই সুযোগ দেওয়ার জন্য তিনি শুভেচ্ছা জানিয়েছে কেরালা ব্লাস্টার্স ও ডেভিড জেমসকে। কেরালা ব্লাস্টার্স চাইছিল ধীরজ আইএসএলে কয়েকটি ম্যাচে তাঁদের জার্সি গায়ে খেলুন। কিন্তু এতবড় সুযোগ আসার পর তাঁরা ধীরজকে আটকায়নি কেরালা ব্লাস্টার্স।

তবে ১৮ বছর হতে এখনও কয়েকদিন রয়েছে তাই ইন্টারন্যাশাল ট্রান্সফার পেতে বেশ কিছুদিন সময় লাগবে তাদের। এদিকে এই মাদারওয়েল ছাড়া অস্ট্রেলিয়া, কানাডা , স্পেনের বেশ কিছু ক্লাবের থেকেও প্রস্তাব পেয়েছিলেন ধীরজ সিং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, February 7, 2018, 17:13 [IST]
Other articles published on Feb 7, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+