ধর্ষণের অভিযোগ! অস্বীকার করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সেক্স হয়েছিল দুজনের সম্মতিতে

ধর্ষণের অভিযোগ অস্বীকার করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত বছরই এক জার্মান পত্রিকা দাবি করেছিল লাসভেগাসের এক হোটেলে এক আমেরিকান মহিলাকে ধর্ষণ করেছিলেন রোনাল্ডো। শুক্রবার সেই মহিলার এক সাক্ষাতকার ফলাও করে ছাপা হয়েছে। এরপরই যাবতীয় অভিযোগ অস্বীকার করে ওই পত্রিকার বিরুদ্ধে মামলা করার হুমকি দিয়েছেন এই ফুটবলার মহাতারকা।

জার্মান পত্রিকা 'দে স্পিগে' জানিয়েছিল ওই মার্কিন মহিলার নাম ক্যাথরিন মেওরগা। তারা দাবি করেছিল, প্রচুর অর্থের বিনিময়ে সেই মহিলার মুখ বন্ধ করেন রোনাল্ডো। কোর্টের বাইরে হওয়া সেই ফয়সালার প্রামাণ্য নথি আছে তাদের কাছে। সেই ঘটনাকে আবার খুঁচিয়ে তোলা হয়েছে। শুক্রবার পত্রিকাটিতে দেওয়া এক সাক্ষাতকারে ২০০৯-এর ওই ঘটনার অনুপুঙ্খ বিবরণ দিয়েছেন ক্যাথরিন।

তিনি জানিয়েছেন লাস ভেগাসের পাম প্লেস হোটেলে এক পেন্ট হাউস আছে রোনাল্ডোর সেখানেই তাঁকে ধর্ষণ করেছিলেন ফুটবল সুপারস্টার। তাঁর অভিযোগ, ঘটনার পর মুখ বন্ধ রাখতে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা দিয়ে আদালতের বাইরে রফাও করেছিলেন সিআর সেভেন। তাঁর সেই বিবৃতির সত্যাসত্য নিয়ে তদন্ত শুরু করেছে আমেরিকার নেভাদা প্রদেশের প্রশাসন।

আর এই সাক্ষাতকার প্রকাশশ হওয়ার পরই রাগে ফেটে পড়েছেন রোনাল্ডো। তাঁর তরফে জানানো হয়েছে, তিনি কোনও ধর্ষণ্র ঘটনায় জড়িত নন। যৌন সম্বন্ধ স্থাপিত হয়েছিল ঠিকই, কিন্তু তা দুজনের সম্মতিতে। ইচ্ছার বিরুদ্ধে জোর খাটাননি রোনাল্ডো।

দে স্পিগে-এর ওই প্রতিবেদনকে রোনাল্ডোর আইনজীবী 'গোপনীয় বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করে করা অগ্রহণীয় প্রতিবেদন', বলে বর্ণনা করেছেন। শুধু তাই নয় এর জন্য পত্রিকাটির বিরুদ্ধে তাঁরা মামলা করবেন বলেও জানানো হয়েছে। রোনাল্ডোর ভাবমূর্তি নষ্ট করার জন্য মোটা টাকা ক্ষতিপূরণও চাওয়া হবে।

তবে এসব হুমকি উড়িয়ে দিয়েছে দে স্পিগে। তারা পাল্টা জানিয়েছে বিষয়টি নিয়ে তাঁরা রোনাল্ডোর কাছে লিখিত প্রশ্ন পাঠইয়েছিল। কিন্তু তার কোনও জবাব দেওয়া হয়নি। রোনাল্ডোর মতো বড় নাম যদি শেষ পর্ষন্ত এই জঘন্য অভিযোগ থেকে না বের হতে পারেন, তবে তা ফুটবলের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক ঘটনা হবে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, September 29, 2018, 17:47 [IST]
Other articles published on Sep 29, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+