বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! অভিযুক্ত অলিম্পিয়ান 'অর্জুন' সৌম্যজিত ঘোষ

ধর্ষণের দায়ে অভিযুক্ত টেবল টেনিস তারকা অলিম্পিয়ান সৌম্যজিৎ ঘোষ। বুধবার এক তরুণী এই তারকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। সৌম্যজিতের বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে ফাঁসানোর অভিযোগ করা হয়েছে সৌম্যজিতের পরিবারের তরফে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ। ভবিষ্যৎ প্রশ্নের মুখে দেশের অন্যতম সেরা টেবল টেনিস তারকা অলিম্পিয়ান সৌম্যজিত ঘোষের। শুরু তাঁর বিরুদ্ধেই নয়, তাঁর পরিবারের বিরুদ্ধেও শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের কথা স্বীকার করে নিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

গত বছরেই অর্জুন পুরস্কার পেয়েছিলেন শিলিগুড়ির বাসিন্দা সৌম্যজিত ঘোষ। বিশ্বে এই মুহূর্তে তাঁর স্থান ৬৭-এ।

এই মুহূর্তে জার্মানিতে রয়েছেন সৌম্যজিত। জাতীয় টেবল টেনিস দলের সদস্য হিসেবে জার্মান ওপেনে খেলতে গিয়েছেন সৌম্যজিত। সেখান থেকে ফিরে কমনওয়েলথ গেমস-এ খেলতে যাওয়ার কথা রয়েছে সৌম্যজিতের।

তরুণীর পরিবারের দাবি, ২০১৫-তে ফেসবুকের মাধ্যমে সৌম্যজিতের সঙ্গে পরিচয় হয় সেই সময়ের নাবালিকার। সেই সময় নাবালিকাও টেবল টেনিস খেলায় দুজনের পরিচয় গভীর হয়। এমন কী সৌম্যজিতে বাঘাযতীনের ফ্ল্যাটে যাতায়াতও ছিল বারাসতের ওই নাবালিকার। মেয়ে গর্ভবতীও হতে পড়ে বলে দাবি বর্তমানে তরুণীর পরিবারের। ঘটনাটি সৌম্যজিতের পরিবারকে জানিয়ে গর্ভপাত করা হয়।

মেয়ে সাবালক হওয়ার পর একাধিকবার তরুণীর পরিবারের তরফে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া হয়। কিন্তু সৌম্যজিতের পরিবারের তরফে অনিচ্ছার কথা জানানো হয় বলে অভিযোগ। এমন কী ২৮ ফেব্রুয়ারি বাঘাযতীনের ফ্ল্যাটে বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেই সময় ঘোষ পরিবারের তরফে ইনোভা গাড়ি দাবি করা হয়েছিল। যদিও এরই মধ্যে বিয়ের যৌতুক হিসেবে হুগলির সিমলাগড়ের একটি জমি যৌতুক হিসেবে সৌম্যজিতের নামে দেওয়া হয় বলে দাবি তরুণীর পরিবারের। একইসঙ্গে কিছু সোনার গয়নাও দেওয়া হয়। যদিও অভিযোগের কথা অস্বীকার করে সৌম্যজিতে পরিবারের তরফে ফাঁসানোর অভিযোগ করা হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Read more about: rape player ধর্ষণ
Story first published: Thursday, March 22, 2018, 10:12 [IST]
Other articles published on Mar 22, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+