|
ভারতীয় সময় ম্যাচ দেখবেন কখন
রিয়াল মাদ্রিদের হোম ম্যাচ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ। ভারতীয় সময় এল ক্লাসিকো ম্যাচটি দেখা যাবে রাত ১.৩০ মিনিটে।
|
পয়েন্ট টেবিলের অবস্থান কী বলছে
দশকের প্রথম এল ক্লাসিকো ম্যাচটিতে মাঠে নামার আগে লা-লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ২৫ ম্যাচ শেষে দুই দলের মধ্যে পয়েন্টের পার্থক্য মাত্র ২। ২৫ ম্যাচ শেষে বা-র্সেলোনা ৫৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে। অন্যদিকে সমসংখ্যাক ম্যাচ খেলে রিয়াল মাদ্রিদ ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে রবি রাতের এল ক্লাসিকো ম্যাচে যে দল জিতবে তাড়াই এই মুহূর্তে লিগে শীর্ষস্থান থাকবে। ঘরের মাঠে হারলে শিরোপার দৌড় থেকে পিছিয়ে যাবে রিয়াল। অন্যদিকে রিয়াল জিতলে শীর্ষস্থান হারাবে বার্সা।
|
বার্সা- রিয়ালের মধ্যে কে এগিয়ে
বার্সেলোনাকে চোটের থাবায় চিন্তায় রেখেছে। লুইস সুয়ারেজ, উসমান ডেম্বেলেকে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে আজকের এল ক্লাসিকো ম্যাচে পাওয়া যাবে না। তবে বার্সার আক্রমণভাগে অধিনায়ক মেসির থাকা দলকে আস্বস্ত করবে। মেসির সঙ্গে অভিজ্ঞ আঁতোয়া গ্রিজমান ও আনসু ফাতি রয়েছেন। উল্লেখ্য শেষ চার মরসুমে সান্তিয়াগো বার্নাব্যু থেকে ম্যাচ জিতে ফিরেছে বার্সালোনা। সেই পরিসংখ্য়ান এদিনের এলক্লাসিকোতে অনেকেই বার্সাকে এগিয়ে রাখছেন।


Click it and Unblock the Notifications

















