
ভয়ঙ্কর করোনা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু-র রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট ১৮০টি দেশ করোনা ভাইরাসে প্রভাবিত। মারণ ভাইরাসের বলি হয়েছেন ১০ হাজারেরও বেশি মানুষ। আক্রান্ত হয়েছেন প্রায় আড়াই লক্ষ মানুষ। ব্রিটেনে করোনা ভাইরাসের জেরে ১৪৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ হাজারেরও বেশি মানুষ।

সপ্তাহভর বন্ধ ইপিএল
করোনা ভাইরাসের প্রভাব থেকে বাঁচতে এর আগে মার্চের শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ। বন্ধ করে দেওয়া হয়েছিল ইংল্যান্ডের অন্যান্য সব ফুটবল ইভেন্টও।

আরও পিছিয়ে গেলে ইপিএল
করোনা ভাইরাসের প্রভাব যেভাবে বাড়ছে, তাতে মার্চ ততো বটেই, এপ্রিলও ফুটবল ইভেন্টগুলি চালু করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। অন্তত ৩০ এপ্রিল পর্যন্ত দেশে সব ধরনের ফুটবল ইভেন্ট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। এ ব্যাপারে টুইটারে এক বিবৃতিও জারি করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

বাতিল মোনাকো গ্রাঁ পিক্স
করোনা ভাইরাসের জেরে বাতিল করা হয়েছে মোনাকো গ্রাঁ পিক্স। একই স্থগিত করা হয়েছে ডাচ ও স্প্যানিশ গ্রাঁ পিক্স। সেই প্রতিযোগিতাগুলি ফের কবে শুরু হবে, তা এখনও জানানো হয়নি।


Click it and Unblock the Notifications



















