
স্ট্রাইকারহীন ভারত
চিনের সঙ্গে ০-০ ড্র করা ম্যাচের দল এদিন প্রায় পুরোই বদলে ফেলতে বাধ্য হয়েছিলেন ভারতীয় কোচ স্টিভেন কনস্টানটাইন। সুনিল ছেত্রী তো দলেই ছিলেন না। তার উপরে ফরোয়ার্ডরা সবাই শুক্রবার গভীর রাতে জর্ডনে পৌঁছানোয় কার্যত স্ট্রাইকারহীন প্রথম একাদশ নামান তিনি। ছিলেন না অধিনায়ক সন্দেশ ঝিঙ্গনও। তাঁর বদলে এদিন অধিনায়কের আর্মব্যান্ড ছিল গোলরক্ষক গুরপ্রিতের হাতে। সিঙ্গল ফরোয়ার্ড পজিশনে ছিলেন মাত্র ২০ বছরের অনিরুধ থাপা, যিনি মিডফিল্ডেই বেশি স্বচ্ছন্দ।
মঙ্গলবারই সৌদি আরবে বিরুদ্ধে ম্যাচ। তাই এদিন মওকা বুঝে দলের প্রথম গোলকিপার-সহ প্রথম একাদশের ৫ জনকে বিশ্রাম দিয়েছিলেন জর্ডনের কোচ ভিতাল বোরকেলমান্স-ও। তাদেরও বেশ কয়েকজনের চোট আঘাতের সমস্যা ছিল।

আজব গোল
সম্ভবত প্রথম দলের অনেককে বাদ দিয়ে নামার কারণেই ম্যাচের শুরুতে বেশ গুটিয়ে ছিল ভারত। একের পর এক আক্রমণ শানাচ্ছিল জর্ডন। তবে তাদের প্রথম গোলটি আসে অদ্ভুত ভাবে। জর্ডনে এদিনের গোলকিপার আমির শফি ২৫ মিনিটের মাথায় একটি লম্বা গোলকিক নিয়েছিলেন। তা সরাসরি এসে ঠিক গুরপ্রিতের সামনে এসে বাউন্স খেয়ে তাঁকে পেরিয়ে যায়। গুরপ্রিত এই ক্ষেত্রে বলটির বাউন্স বুঝতে ভুল করেছিলেন। শেষ পর্যন্ত তিনি হাতের তালু দিয়ে বলটিকে বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন।
|
শুভাশীষের ক্লিয়ারেন্স
বিরতির ঠিক আগেই ব্য়াবধান বাড়াতে পারত জর্ডন। কিন্তু শুভাশীষ বোসের জন্য এই ক্ষেত্রে দলের পতন হয়নি। যদিও তাঁকে পরাস্ত করেই হাদ্দাদ বক্সের মধ্যে ক্রস তুলেছিলেন। সেইউ বল রিসিভ করে দ্বিতীয় পোস্টে শট নেন আল-বাখিত। কিন্তু সময় মতো গোললৈাইনে ছুটে এসে সেই বল হেড করে ক্লিয়ার করেন শুভাশীষ।

দ্বিতীয়ার্ধে খেলল ভারত, গোল করল জর্ডন
এক গোলে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে মাঝমাঠে আশিক কুরুনিয়ান আসার পর থেকে ভারত ধীরে ধীরে ম্যাচে ফিরছিল। কিন্তু সেই সময়ই একটি দুরন্ত প্রতি-আক্রমণ থেকে ৫৮ মিনিটের মাথায় ব্যবধান বাড়িয়ে যান হাদ্দাদ। তবে এরপরেও এই অর্ধে ভারতই ভাল খেলে।

নিশু কুমারের দুরন্ত অভিষেক
দ্বিতীয় গোল খাওয়ার সঙ্গে সঙ্গেই কনস্টানটাইন জ্যাকিচাঁদকে তুলে নামান নিশু কুমার-কে। বেঙ্গালুরু এফসির খেলোয়াড়টির এদিনই জাতীয় দলের জার্সিতে অভিষেক হল। আর মাঠে নামার ২ মিনিট পরই তিনি তাঁর প্রথম আন্তর্জাতিক গোলটি পেয়ে যান। ফল দাঁড়ায় ২-১। এরপর ভারত আরও তেড়েফুড়ে আক্রমণে আসে। কিন্তু, কাঙ্খিত সমতা ফেরানোর গোল আর আসেনি।
|
এবং গুরপ্রিত
এদিন জর্ডনের প্রথম গোলটির ক্ষেত্রে গুরপ্রিতের সামান্য ভুল থাকলেও চিন ম্যাচের পর জাতীয় দলের জার্সিতে ফের একটি দারুণ পারফৎম্যান্স উপহার দিলেন গুরপ্রিত সিং সান্ধু। এদিনের ভারত অধিনায়ক বহু ক্ষেত্রে দলের পতন রোধ করেছেন। তবে আলাদা করে বলতে হবে তাঁর পেনাল্টি সেভের কথা। ম্যাচের ৯ মিনিটের মাথাতেই পেনাল্টি পেয়েছিল জর্ডন। বাঁ-পোস্টের কোনায় জমি ঘেসা শট নিয়েছিলেন জর্ডনের খেলোয়াড়। একেবারে সঠিক অনুমানে ঝাঁপিযে তা প্রতিহত করেন ভারতীয় গোলরক্ষক।


Click it and Unblock the Notifications




















