ইংল্যান্ডের পর আর্জেন্টিনা। গত শুক্রবার ইংল্যান্ড দলের অনুশীলন থেকে ব্রিটিশ সংবাদ মাধ্যমেই ফাঁস হয়ে গিয়েছিল তাদের পানামা ম্যাচের প্রথম একাদশ। এবার নাইজেরিয়ার বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে দলকে কিভাবে খেলাবেন, সাম্পাওলির সেই ছকও ফাঁস হয়ে গেল।
বিশ্বকাপে ম্যাচের আগেই কোন দলের প্রথম একাদশ কি হচ্ছে, কোন ছকে তারা খেলবে জানার আগ্রহ থাকে সবার। টুর্নামেন্টের বড় দল হিসেবে পরিচিত দলগুলি তো একপ্রকার সাংবাদিকদের নজর-বন্দি থাকে। বিপক্ষ দল তথা বিশ্বের কাছে নিজেদের ছক গোপন রাখার জন্য সব দলই গোপনে অনুশীলন করে। অনুশীলনের প্রথম দিকে কিছুক্ষণ বরাদ্দ রাখা হয় সাংবাদিকদের দেখার জন্য।
সাংবাদিকরাও তক্কে তক্কে থাকেন ট্রেনিং সেশন থেকে টুকটাক তথ্য সংগ্রহের জন্য। এভাবেই এবার ফাঁস হয়ে গেল দু-দুটি বড় দলের ছক। শনিবার মস্কোর কাছেই ব্রোনিৎস্কি টের্নিং গ্রাউন্ডে চলছিল আর্জেন্টিনার অনুশীলন। নাইজেরিয়ার বিরুদ্ধে মাযাচ থেকেই ঘুরে দাঁড়ানোর জন্য ছক কষছিলেন কোচ সাম্পাওলি। নোটবুকে তুলে রাখছিলেন কাকে কোথায় কিভাবে ব্যবহার করবেন, তার পরিকল্পনা। কিন্তু অনুশীলনে উপস্থিত এক চিত্র সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে যায় তাঁর সেই নোটবুকের পাতা।
Argentina coach Jorge Sampoli's notebook reveals team plans - just days after England line-up is leaked https://t.co/TYSGN3olvY
— Telegraph Football (@TeleFootball) June 23, 2018
এর ঠিক একদিন আগেই, শুক্রবার, পানামার বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচের প্রথম একাদশ ফাঁস করেছিল ব্রিটেনেরই এক প্রথম সারির সংবাদপত্র। সেন্ট পিটার্সবার্গের ট্রেনিং সেশন থেকে ইংলিশ সহকারি কোচ স্টিভ হল্যান্ডের হাতে ধরা নোটপ্যাডের একটি ছবি প্রকাশ হয়েছিল। তাতে পানামা ম্যাচের প্রথম একাদশের বেশিরভাগ পজিশনই পরিষ্কার বোঝা যায়।
England team for Panama #WorldCup clash ‘leaked in training notes’ https://t.co/onopaMIW6D pic.twitter.com/7QMmf5tNh2
— The Sun Football ⚽ (@TheSunFootball) June 21, 2018
ওই ছবি থেকে জানা যায়, পানামার বিপক্ষে প্রথম একাদশে থাকছেন না ম্যানচেস্টার সিটির রহিম স্টার্লিং। তার বদলে দলে আসছেন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা মার্কাস রাশফোর্ড। তিউনিশিয়ার বিরুদ্ধে স্টার্লিংয়েরই বদলি হিসেবে নেমেছিলেন রাশফোর্ড। এছাড়া চোট পাওয়া ডেলে আলিকে সরিয়ে দলে আসতে চলেছেন রুবেন লফটাস ৷ বাকি দল অপরিবর্তিতই ছিল। একটি জায়গা খালি রাখা ছিল, তা হল লেফট-উইং ব্যাক। তিউনিশিয়ার বিপক্ষে এই পজিশনে খেলেছিলেন ম্যানইউ'র অ্যাশলি ইয়ং। পানামা ম্যাচে তিনি অনিশ্চিত, বদলে খেলতে পারেন টটেনহামের ড্যানি রোজ।
"Our media has to decide if they want to help the team or not."
— BBC Sport (@BBCSport) June 22, 2018
Gareth Southgate has spoken to the media after a picture of England's training notes was leaked online and in the newspapers.
➡ https://t.co/dOMOQPrJhp pic.twitter.com/KmNnwKBGmW
এনিয়ে ইংল্যান্ড জুড়ে শুরু হয়েছে সমালোচনা ও বিতর্ক। অনেকেই মুখ খুলেছেন ব্রিটিশ মিডিয়ার বিরুদ্ধে। তাঁদের বক্তব্য, ব্রিটিশ মিডিয়া ইংল্যান্ডের স্বার্থ বিরোধী কাজ করছে। ব্রিটিশ কোচ সাউথ গেট বলেছেন, 'ব্রিটিশ মিডিয়াকেই ঠিক করতে হবে, তারা কি চায়, দলের ভাল না ক্ষতি।' তিনি বলেছেন, ম্যাচের আগে প্রথম এগারো বা ছক জেনে গেলে অবশ্যই বিপক্ষের সুবিধা হয়।
'The picture the other day wasn't even the team'
— MailOnline Sport (@MailSport) June 23, 2018
Gareth Southgate plays down 'leaked' team drama as England arrive in Nizhny Novgorodhttps://t.co/JvovWpzv9v pic.twitter.com/L9Qwl9Ii2j
তবে এর বিরুদ্ধ মতও রয়েছে। কেউ কেউ বলছেন, ব্রিটিশ কোচদেরই আরও সতর্ক হওয়া উচিত ছিল। মিডিয়া তার কাজটাই করেছে। ইংল্যান্ড ও অন্যান্য দেশের অনেক সাংবাদিকও এই প্রথম এগারো ফাঁস করাকে সমর্থন করেছেন। তাঁরা মনে করিয়ে দিয়েছেন, এই ঘটনা অনেক বেশি জনপ্রিয়তা দেবে। সেইসঙ্গে এটাও মনে রাখতে হবে, সাংবাদিকরা নিরপেক্ষ হন, কোনও দল বা দেশের তাঁবেদারি করাটা তাদের কাজ নয়। কাজেই যিনি এটি করেছএন, তিনি তাঁর কাজটাই করেছেন। নোটবুকের পাতায় যাদের নাম দেখা গিয়েছে তা তাঁর প্রথম এগারো নয় বলে বিতর্ক ধামা চাপা দিতে চেয়েছেন সাউথগেট।
Everton
Chelsea
Brentford
Liverpool
Fulham
Hull City
Levante
Athletic Club
Rayo Vallecano
Athletic Club
RCD Espanyol
Atletico de Madrid
1. FC Koln
Borussia Monchengladbach
RB Leipzig
Eintracht Frankfurt
SC Freiburg
FC Schalke 04
AS Monaco
Toulouse FC
LOSC Lille
Le Havre AC
FC Lorient
Paris FC
Venezia FC
Napoli
Bologna
Inter Milan
Roma
Genoa
Feyenoord
Como 1907
LASK
Liverpool
Manchester City
Paris Saint-Germain
Inter Kashi
Odisha FC
Bengaluru FC
Chennaiyin FC
Churchill Brothers SC
East Bengal FC
Spain 1
Argentina 0
France 4
England 6
England 1
Argentina 2
Coventry City F.C. 4
Newcastle United 1
Liverpool 0
Manchester City 3
Hull City 2
Everton 2
Deportivo de La Coruna 1
Levante 1
Levante 3
Sevilla FC 3
Racing Club de Santander 2
Valencia CF 2
Eintracht Frankfurt 1
1. FC Koln 0
FC Augsburg 2
FC Bayern Munchen 2
1. FSV Mainz 05 3
Bayer 04 Leverkusen 4
Le Mans FC 0
Toulouse FC 3
Marseille
Paris Saint-Germain
OGC Nice
LOSC Lille
Frosinone Calcio 4
Sassuolo 2
Torino 2
Udinese 1
Atalanta 3
Venezia FC 1
Viking FK 3
FC Bayern Munchen 3
Galatasaray 1
FC Barcelona 4
Villarreal CF 3
Napoli 1
Sporting Club Delhi 1
Mohun Bagan Super Giant 2
Punjab FC 2
Odisha FC 1
NorthEast United FC 1
Mohun Bagan Super Giant 0