বিশ্বকাপে তৃতীয় স্থানাধিকারীর লড়াইয়ে এদিন মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও বেলজিয়াম। দুই দলই বিশ্বকাপ জেতার দাবিদার হয়ে উঠেছিল। তবে অবশেষে সেমিফাইনালের লড়াইয়ে বিদায় নিতে হয়েছে। ইংল্যান্ড হেরেছে ক্রোয়েশিয়ার কাছে। আর ফ্রান্সের কাছে হেরে বেলজিয়ামকে বিদায় নিতে হয়েছে। একদিক থেকে দেখতে গেলে এই ম্যাচের কাপ জেতার সঙ্গে কোনও সম্পর্ক নেই। বিশেষ গুরুত্বও নেই। তবে একদিকে ইংল্যান্ড দল যেমন হ্যারি কেনের নেতৃত্বে পুনরুজ্জীবিত হয়ে উঠেছে, তেমনই বেলজিয়ামের এই দলকে সোনার প্রজন্ম বলা হচ্ছে। তাই শেষ ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়েই রাশিয়া ছাড়তে চাইছে দুই দল।
শেষ হল ম্যাচ। বিশ্বকাপে তৃতীয় স্থান পেল বেলজিয়াম। ২-০ হেরে ইংল্যান্ড হল চতুর্থ।
৯০ মিনিট খেলার সময় অতিক্রান্ত। অতিরিক্ত ৩ মিনিট সময় দিলেন রেফারি। বেলজিয়ামের তৃতীয় হওয়া এখন সময়ের অপেক্ষা।
সময় প্রায় শেষ হতে চলল। এখান থেকে ইংল্যান্ডের ফিরে আসা প্রায় অসম্ভব। ফলে ফের এই বিশ্বকাপেই বেলজিয়ামের কাছে ইংল্যান্ড হারতে চলেছে।
৮১ মিনিটে গোল করে বেলজিয়ামকে ২-০ করে দিলেন অধিনায়ক এডেন হ্যাজার্ড।
ডি ব্রুইনের দুরন্ত শট আটকে দিলেন ইংরেজ গোলরক্ষক পিকফোর্ড।
ম্যাগুয়ারের হেড গোলপোস্টের সাইড ঘেঁষে বেরিয়ে গেল। ইংল্যান্ড মাথা কুটেও যেন গোল পাচ্ছে না। এদিকে ৭৫ মিনিট খেলা অতিক্রান্ত।
যার ফলে ইংল্যান্ড প্রথম গোলটা পেল না। ভীষণ হতাশ ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট।
৬৯ মিনিটে একেবারে গোললাইন সেভ করলেন বেলজিয়ামের অল্ডারওয়েরেল্ড।
৬৫ মিনিট সময় অতিক্রান্ত দ্রুত প্রতি আক্রমণে উঠছে বেলজিয়াম। ইংল্যান্ড বারবার আক্রমণ করার চেষ্টা করে চলেছে। ইংল্যান্ডকে ম্যাচ জিততে গেলে হ্যারি কেনকে গোল করার ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে।
গোল পেয়ে যেত ইংল্যান্ড। তবে গোলমুখী বলে পা লাগাতে পারলেন না হ্যারি কেন। সাত নম্বর গোল পেতে গিয়েও পেলেন না। ৫৫ মিনিট খেলা অতিক্রান্ত।
প্রথমার্ধে বল পজেশনে ইংল্যান্ড অনেকটা এগিয়ে রয়েছে। তবে গোল পেয়ে এগিয়ে রয়েছে বেলজিয়াম।
Key stats:
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 14, 2018
👉 #BEL have not lost a #WorldCup match when they've opened the scoring since 1986
👉 #ENG's starting line-up has an average age of 25 years and 174 days, their youngest starting XI in #WorldCup history#BELENG // #WorldCup pic.twitter.com/jy9BZnn5ye
গোল করার চেষ্টা শুরু করে দিয়েছে ইংল্যান্ড। তবে এখনও বেলজিয়ামের রক্ষণ ভেদ করতে পারেনি। এদিকে বেলজিয়ামও পাল্টা দ্বিতীয় গোল করার চেষ্টা করে চলেছে।
দুটি খেলোয়াড় শুরুতেই পরিবর্তন করে ফেলল ইংল্যান্ড। শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।
শুরু হচ্ছে দ্বিতীয়ার্ধের খেলা। ইংল্যান্ড কি পারবে গোল শোধর করে সমতা ফেরাতে?
প্রথমার্ধের খেলা শেষ। ১-০ এগিয়ে রইল বেলজিয়াম।
৪৫ মিনিট অতিক্রান্ত। অতিরিক্ত ২ মিনিট সময় দিলেন রেফারি।
প্রথমার্ধে আর গোল করার সুযোগ দিতে চাইছে না রেড ডেভিলসরা। ফলে ডিফেন্সে লোক বাড়িয়েছে। ইংল্যান্ডের আক্রমণ থামিয়ে প্রতি আক্রমণে ওঠাই আপাতত রণকৌশল বেলজিয়ামের। সময় ৪০ মিনিট অতিক্রান্ত।
৩৪ মিনিট অতিক্রান্ত। বারবার আক্রমণ তুলে আনছেন হ্যাজার্ড, মিউনিয়াররা। কর্ণার থেকে সুযোগ এসে গিয়েছিল বেলজিয়ামের কাছে। সাইড ভলি গোলের উপর দিয়ে উড়ে গেল।
বেলজিয়াম মাঝেমাঝেই আক্রমণে উঠে আসছে। এদিন জিতলে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের সবচেয়ে ভালো পারফরম্যান্সে শেষ করবে রেড ডেভিলসরা।
বক্সের বাইরে থেকে শট নিলেন হ্যারি কেন। তবে গোলের মধ্যে রাখতে পারলেন না। রাখলে প্রথম গোল পেয়ে যেতে পারত ইংল্যান্ড।
২০ মিনিট অতিক্রান্ত। তবে ইংল্যান্ড এখনও গোল শোধর করতে পারেনি। বেলজিয়াম গোলকিপার কোর্তোইসকে পরাস্ত করা সহজ কাজ নয়।
ইংল্যান্ডও ক্রমাগত আক্রমণের চেষ্টা করে চলেছে। হ্যারি কেন, ডেলে আলিরা যেকোনও সময় গোল করতে দক্ষ।
বেলজিয়ামের কাছে ফের সুযোগ চলে এসেছিল। রেড ডেভিলসদের আক্রমণে এডেন হ্যাজার্ড, রোমেলু লুকাকুরা রয়েছেন। যেকোনও সময় গোল করতে পারেন।
হ্যারি কেন গোল্ডেন বলের দৌড়ে রয়েছেন। এখনও পর্যন্ত ৬টি গোল করেছেন তিনি। তবে নক আউটের ম্যাচে তিনি গোল করতে পারেননি। এদিন কি পারবেন গোল করে দলকে জেতাতে?
গোল করলেন মিউনিয়ার। ১-০ গোলে এগিয়ে গেল বেলজিয়াম।
৩ মিনিট ৩৮ সেকেন্ডে গোল করে এগিয়ে গেল বেলজিয়াম।
That goal from @ThomMills means that he has become the TENTH #BEL player to score at this #WorldCup for @BelRedDevils! #BELENG pic.twitter.com/VaRFcuG5Rg
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 14, 2018
শুরু হয়ে গেল তৃতীয় স্থান দখলের ম্যাচ।
মাঠে নেমে পড়ল দুই দল। জাতীয় সঙ্গীতের পরই শুরু হবে ম্যাচ।
কোন ফর্মেশনে আজ মাঠে নামছে দুই দল? দেখে নেওয়া যাক একনজরে।
FORMATIONS // #BELENG // #WorldCup
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 14, 2018
👇👇👇 pic.twitter.com/MJKV09mZPG
একনজরে দুই দলের প্রথম একাদশ।
Here are the teams for #BELENG! #WorldCup pic.twitter.com/Wv14Z5zrXW
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 14, 2018

বিশ্বকাপে দুই দলের পারফরম্যান্স একনজরে।
ম্যাচ খেলতে অনেক আগেই দুই দল স্টেডিয়ামে এসে পৌঁছেছে। একনজরে দেখে নিন ভিডিও।
The teams have arrived in Saint Petersburg!
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 14, 2018
Kick-off is just over an hour away...
👀 TV listings 👉 https://t.co/xliHcxWvEO #BELENG // #WorldCup
সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় তৃতীয় স্থান অর্জনের লড়াইয়ে নামছে বেলজিয়াম ও ইংল্যান্ড।
Arsenal
Leeds United AFC
Aston Villa
Brentford
Chelsea
AFC Bournemouth
Levante
Athletic Club
Malaga
RCD Espanyol
Rayo Vallecano
Athletic Club
1. FC Koln
Borussia Monchengladbach
1. FC Union Berlin
SV 07 Elversberg
1. FSV Mainz 05
Bayer 04 Leverkusen
AS Monaco
Toulouse FC
LOSC Lille
Le Havre AC
FC Lorient
Paris FC
Atalanta
Venezia FC
Cagliari
Juventus
Como 1907
Roma
RC Lens
Inter Milan
Spain 1
Argentina 0
France 4
England 6
England 1
Argentina 2
Fulham 1
Manchester United 1
Manchester City 5
Sunderland AFC 3
Leeds United AFC 0
Crystal Palace 0
Valencia CF 2
Real Sociedad 3
Villarreal CF 3
Levante 1
Deportivo de La Coruna 1
Real Betis 1
SC Paderborn 07 3
TSG 1899 Hoffenheim 1
FC Schalke 04 0
SV 07 Elversberg 0
Bayer 04 Leverkusen
RB Leipzig
Marseille
Paris Saint-Germain
OGC Nice
LOSC Lille
AJ Auxerre
Stade Brestois 29
AC Milan 3
US Lecce 0
Juventus
Atalanta
Frosinone Calcio
Como 1907
Como 1907 4
RB Leipzig 1
RC Lens
Manchester United 4
0