প্রি-কোয়ার্টার ফাইনালে আজ লড়াই কলম্বিয়া-ইংল্যান্ডের মধ্যে। বহুদিন কোনও বড় প্রতিযোগিতায় ট্রফি জেতেনি ইংল্যান্ড। একবারই মাত্র ১৯৬৬ সালে বিশ্বকাপ জিতেছে ইংরেজরা। তাও আজ পাঁচ দশক হয়ে গেল। ইউরোপীয় ফুটবলের জায়ান্টরা সেই মহাদেশের ফুটবলেও সেভাবে বড় ট্রফি জিততে পারেনি বহুদিন। এবার সুবর্ণ সুয়োগ রয়েছে। অনেক বড় দল ছিটকে গিয়েছে। গ্যারেথ সাউথগেটের দলও ছন্দে রয়েছে। হ্যারি কেনের নেতৃত্বে তাই ভালো ফল করতে মরিয়া ইংল্যান্ড। অন্যদিকে কলম্বিয়া ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছিল। এবারও সেই লক্ষ্যেই এগিয়ে চলেছে। কলম্বিয়ার ক্ষমতা রয়েছে ইংল্যান্ডের মতো বড় দলকে কুপোকাত করার। আজ কি ফের সেই চমক দেখাবে হামেস রদরিগেস, ফালকাওদের দল?
গোল করে ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে চলে গেল ৪-৩ গোলে জিতে।
পিকফোর্ড শট বাঁচিয়ে দিলেন। এবার গোল করলেই ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে চলে যাবে।
৩-৩ করলেন ইংল্যান্ডের ট্রিপিয়ার।
ক্রসবারে মেরে কলম্বিয়া গোলের অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ।
হেন্ডারসনের শট বাঁচিয়ে দিলেন কলম্বিয়ার অসপিনা।
কলম্বিয়া পেনাল্টিতে গোল দিয়ে ৩-২ করল। গোল করলেন মুরিয়েল।
ইংল্যান্ডের হয়ে ২-২ করলেন রাশফোর্ড।
কুয়াদ্রাদোর গোলে ২-১ করল কলম্বিয়া।
ইংল্যান্ডের হয়ে গোল করে ১-১ করলেন হ্যারি কেন।
ফালকাওয়ের শটে ১-০ গোলে এগিয়ে গেল কলম্বিয়া।
প্রথমে শট নেবে কলম্বিয়া।
কলম্বিয়ার গোকিপার অসপিনা ও ইংল্যান্ডের গোলকিপার পিকফোর্ডের দিকে সকলের নজর এখন।
বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। এই নিয়ে এই বিশ্বকাপের তৃতীয় পেনাল্টি শ্যুট আউটে যাচ্ছে দুই দল।
মাত্র ১ মিনিট অতিরিক্ত সময় যোগ হল। এরপরে টাইব্রেকার হয়ে ম্যাচের ফয়সালা হবে।
অতিরিক্ত সময়ে আর মাত্র ৩ মিনিট খেলা বাকী রয়েছে। টাইব্রেকারের দিকেই এগোচ্ছে ম্যাচ।
আক্রমণ দানা বাঁধছে না কোনও দলেরই। ইংল্যান্ড বেশি আক্রমণে যাচ্ছে ঠিকই। তবে গোলের মুখ খুলতে পারছেন না হ্যারি কেনরা। ডিফেন্স মজবুত করে রেখেছে কলম্বিয়া।
শুরু হল অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের খেলা। এই ১৫ মিনিটে কোনও গোল না এলে টাইব্রেকার হবে।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হল। কলম্বিয়া ১-১ ইংল্যান্ড। দুই দল সুযোগ তৈরি করেছে কয়েকটি তবে দ্বিতীয় গোল আসেনি।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধের দশ মিনিট খেলা অতিক্রান্ত। এখনও কোনও দল গোলের মুখ খুলতে পারেনি। তবে আক্রমণ জারি রেখেছে দুই দলই।
শুরু অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা। শেষ মুহূর্তে গোল পেয়ে কলম্বিয়া কিন্তু এবার গোলের জন্য ঝাঁপাতে তৈরি।
বলতে বলতে বাঁশি বাজিয়ে দিলেন রেফারি। এবার অতিরিক্ত সময়ের খেলা হবে।
৯৩ মিনিটে গোল করে সমতা ফেরাল কলম্বিয়া। গোল করলেন ইয়েরি মিনা। ম্যাচ গড়াতে পারে অতিরিক্ত সময়ে। কর্ণারে হেড করে দলকে সমতা ফেরালেন তিনি।
This tournament just never fails to amaze, does it? #COLENG // #WorldCup pic.twitter.com/pNbSDTj59Z
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 3, 2018
৯০ মিনিটের খেলা শেষ। ৫ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
কলম্বিয়া গোলশোধের চেষ্টা করে চলেছে। তবে এখনও কোনও কাজের কাজ করতে পারেননি ফালকাওরা। গ্যালারিতে বসে বারবার হতাশা ব্যক্ত করছেন হামেস রদরিগেস।
ম্যাচ গড়াল ৭০ মিনিটে। ইংল্যান্ড ১-০ গোলে এগিয়ে রয়েছে।
৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংল্যান্ডকে ১-০ গোলে এগিয়ে দিলেন হ্যারি কেন।
⚽️⚽️⚽️⚽️⚽️⚽️
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 3, 2018
Harry Kane is having the #WorldCup of a lifetime 🔥#COLENG 0-1 pic.twitter.com/9eWcc81Rll
স্যাঞ্চেস আটকে দিলেন কেনকে। হলুদ কার্ড দেখালেন রেফারি। কলম্বিয়া বক্সে উত্তেজনা জারি। পেনাল্টি দিলেন রেফারি।
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। ৯০ মিনিটের মধ্যে কি খেলার ফলাফল পাওয়া যাবে? তার জন্য আর ৪৫ মিনিট অপেক্ষা করতে হবে।
শেষ হল প্রথমার্ধের খেলা। কোনও দলই স্কোর করতে পারেনি। খেলার ফলাফল ০-০।
৩ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি। ইংল্যান্ড কয়েকটি সুয়োগ তৈরি করলেও কলম্বিয়া সেভাবে সুযোগ তৈরি করতে পারেনি।
শেষ হতে চলল প্রথমার্ধ। তবে এখনও কোনও দল গোলের মুখ খুলতে পারল না।
ম্যাচ গড়াল ৪০ মিনিটে। হ্যারি কেনকে বক্সের বাইরে ফাউল করায় ফ্রি কিক পেল ইংল্যান্ড। কলম্বিয়া বক্সে জটলা থেকে দুই দলের খেলোয়াড়রা মেজাজ হারিয়েছেন। রেফারি কলম্বিয়ার খেলোয়াড় উইলমারকে হলুদ কার্ড দেখালেন। শট নিল ইংল্যান্ড। তবে বল চলে গেল সোজা বাইরে।
ইংল্যান্ড ও বেলজিয়াম দুই দলই বিপক্ষ বক্সে মাত্র দুই বার বলে পা লাগাতে পেরেছে। দুই দলই ডিফেন্স মজবুত করে ফেলছে।
ইংল্যান্ড ও কলম্বিয়া দুই দলই একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করছে। তবে কলম্বিয়াকে বিশেষ সুযোগ দেয়নি ইংল্যান্ড। কলম্বিয়ার স্ট্রাইকার ফালকাও এতক্ষণে মাত্র ২বার বলে পা লাগিয়েছেন। অন্য খেলোয়াড়দের চেয়ে সবচেয়ে কম।
সমানে সমানে লড়াই চলছে মাঝমাঠের দখল কাদের হাতে থাকবে তা নিয়ে। এখনও কোনও দল গোল পায়নি। খেলা গড়াল ২৫ মিনিটে।
বক্সে দারুণ সুযোগ তৈরি করে ফেলেছিল ইংল্যান্ড। ১৫ মিনিটের মাথায় হ্যারি কেনের হেড গোলপোস্টের সামান্য উপর দিয়ে বাইরে চলে গেল।
ইংল্যান্ড ও কলম্বিয়া দুই দলই সমানে-সমানে লড়াই দেওয়ার চেষ্টা করছে। হামেস রদরিগেসকে চোটের কারণে পরিবর্ত দলেও রাখেনি কলম্বিয়া। আর সেটাই বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।
কলম্বিয়া বক্সের বাইরে বাঁদিকে ফ্রি কিক পেল ইংল্যান্ড। তবে গোল এল না। ফের কর্ণার পেল ইংরেজরা। তবে এবারও গোলের দরজা খুলল না।
শুরু হল ম্যাচ। বল দখলের লড়াইয়ে মাঠ কাঁপাতে তৈরি দুই পক্ষই।
দুই দল নেমে পড়েছে মাঠে। জাতীয় সঙ্গীতের পর শুরু হবে প্রথমার্ধের খেলা।
একনজরে দুই দলের প্রথম একাদশ। কলম্বিয়ার প্রথম একাদশে নেই হামেস রদরিগেস।
TEAM NEWS | The teams are in for #COL and #ENG#COLENG // #WorldCup pic.twitter.com/mGBizd89rl
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 3, 2018
দুই দল ঢুকে পড়েছে স্টেডিয়ামে অনেক আগেই। আর ৪৫ মিনিট পড়ে মাঠে বল দখলের লড়া্ইয়ে নামবেন ফালকাও-কেনরা।
The teams have arrived in Moscow!
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) July 3, 2018
Where are you watching #COLENG tonight?
👉 https://t.co/xliHcxWvEO#WorldCup

দুই দল শক্তির বিচারে কোন জায়গায় রয়েছে, দেখে নেওয়া যাক।

বিশ্বকাপে কেমন লড়াই করেছে দুই দল একে অপরের বিরুদ্ধে? জেনে নিন একনজরে।
ইংল্যান্ড বনম কলম্বিয়া প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবে স্পার্টাক স্টেডিয়ামে রাত সাড়ে ১১টার ম্যাচে।
Everton
Chelsea
Brentford
Liverpool
Fulham
Hull City
Levante
Athletic Club
Rayo Vallecano
Athletic Club
RCD Espanyol
Atletico de Madrid
1. FC Koln
Borussia Monchengladbach
RB Leipzig
Eintracht Frankfurt
SC Freiburg
FC Schalke 04
AS Monaco
Toulouse FC
LOSC Lille
Le Havre AC
FC Lorient
Paris FC
Venezia FC
Napoli
Bologna
Inter Milan
Roma
Genoa
Feyenoord
Como 1907
LASK
Liverpool
Manchester City
Paris Saint-Germain
Inter Kashi
Odisha FC
Bengaluru FC
Chennaiyin FC
Churchill Brothers SC
East Bengal FC
Spain 1
Argentina 0
France 4
England 6
England 1
Argentina 2
Coventry City F.C. 4
Newcastle United 1
Liverpool 0
Manchester City 3
Hull City 2
Everton 2
Deportivo de La Coruna 1
Levante 1
Levante 3
Sevilla FC 3
Racing Club de Santander 2
Valencia CF 2
Eintracht Frankfurt 1
1. FC Koln 0
FC Augsburg 2
FC Bayern Munchen 2
1. FSV Mainz 05 3
Bayer 04 Leverkusen 4
Le Mans FC 0
Toulouse FC 3
Marseille
Paris Saint-Germain
OGC Nice
LOSC Lille
Frosinone Calcio 4
Sassuolo 2
Torino 2
Udinese 1
Atalanta 3
Venezia FC 1
Viking FK 3
FC Bayern Munchen 3
Galatasaray 1
FC Barcelona 4
Villarreal CF 3
Napoli 1
Sporting Club Delhi 1
Mohun Bagan Super Giant 2
Punjab FC 2
Odisha FC 1
NorthEast United FC 1
Mohun Bagan Super Giant 0