গ্রুপ ডিতে সবচেয়ে বড় দল রয়েছে আর্জেন্তিনা। ধরে নেওয়া হচ্ছে, মেসির দল শেষ ষোলোয় যাবেই। এছাড়া আরও তিনটি দলের মধ্যে রয়েছে নাইজেরিয়া, ক্রোয়েশিয়া ও আইসল্যান্ড। এর কোনওটিই কখনও বিশ্বকাপ না জিততে পারলেও অন্য দলের পতনের কারণ হয়েছে। বিশেষ করে নাইজেরিয়া আফ্রিকা তথা বিশ্ব ফুটবলে সাড়া জাগানো নাম। ফলে আর্জেন্তিনার ও নাইজেরিয়ার মধ্যে ম্যাচই সবচেয়ে আকর্ষণীয় হতে চলেছে।
১৬ জুন গ্রুপের প্রথম ম্যাচে নামতে চলেছে আর্জেন্তিনা ও আইসল্যান্ড। ক্রোয়েশিয়া ও নাইজেরিয়ার ম্যাচ রয়েছে ১৭ তারিখ। ২১ জুন আর্জেন্তিনা ও ক্রোয়েশিয়া ও ২২ জুন নাইজেরিয়া বনাম আইসল্যান্ডের ম্যাচ রয়েছে।
২৬ জুন গ্রুপের সবচেয়ে বড় ম্য়াচে নামছে আর্জেন্তিনা ও নাইজেরিয়া। সেদিনই আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচও রয়েছে।
En esta #CopaDelMundo apoyá a nuestra Selección con el hashtag #SomosArgentina 🇦🇷. Unidos, somos más 💪. pic.twitter.com/SuOUGiTICt
— Selección Argentina (@Argentina) June 3, 2018
এই গ্রুপে তারকাদের মধ্যে সবচেয়ে উপরে নজর থাকবে আর্জেন্তিনার লিওনেস মেসি, ক্রোয়েশিয়ার ইঙান পেরিসিচ, নাইজেরিয়ার জন ওবি মিকেলের দিকে।
[আরও পড়ুন:গ্রুপ সি-তে মহাযুদ্ধ তিন মহাদেশের চার দলের, এগিয়ে ফ্রান্স-অস্ট্রেলিয়া ]