|
কী বললেন সুনীল ছেত্রী
দলের পারফর্ম্যান্সে গর্বিত ভারতের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, 'এটাই নতুন ভারত। এটা আমার দল। যারা দাঁতে দাঁত চিপে লড়াই করতে জানে। আজ আমি কতটা গর্বিত বলে বোঝাতে পারব না। এই ড্র পয়েন্ট টেবিলে অবশ্য আমাদের উপরের সারিতে পৌঁছে দিতে না পারলেও আমাদের কাছে এই লড়াই সম্মানের। দলের জন্য আমি খুবই গর্বিত। কোচিং স্টাফদের ধন্যবাদ দিতে চাই। '
|
ক্ল্যাপ সেলিব্রেশন
হেভিওয়েট কাতারের বিরুদ্ধে ম্যাচ ড্র করে ভারতীয় ফুটবলাররা গ্যালারির দর্শকদের সঙ্গে ক্ল্যাপ সেলিব্রেশনে মেতে ওঠেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের হাত ধরে এই ক্ল্যাপ সেলিব্রেশন ভাইরাল হয়েছিল। এরপর এশিয়ান কাপের ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক সুনীল ছেত্রী এই ক্ল্যাপিং সেলিব্রেশন শুরু করেন। দোহাতে কাতারের বিরুদ্ধে ম্যাচ ড্র করার পরও এই সেলিব্রেশন দেখা গেল।

ভারতের নজির
২০১৯ সালে এশিয়ার প্রথম দেশ হিসেবে কাতারকে আটকে দিল ভারত।


Click it and Unblock the Notifications



















