
আগের দুটি ম্যাচ
ঘরের মাঠে ওমানের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণ পর্বের ম্যাচ ২-১ গোলে হেরে যায় ভারতীয় ফুটবল দল। এরপর শক্তিশালী কাতারের বিরুদ্ধে তাদেরই মাঠে গোলশূণ্য ড্র করেন মেন ইন ব্লু-রা।

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ
বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামী ১৫ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা।

ফরোয়ার্ড
বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতীয় ফুটবল দলের ঘোষিত ২৯ জনের প্রস্তুতি সূচক স্কোয়াডে অধিনায়ক সুনীল ছেত্রী ছাড়া বলবন্ত সিং, মানবীর সিং ও ফারুক চৌধুরী রয়েছেন।

মাঝমাঠ
ভারতীয় ফুটবল দলের মাঝমাঠে উদান্ত সিং, নিখিল পূজারি, ভিনিত রাই, অনিরুদ্ধ থাপা, আব্দুল সাহাল, রেইনের ফার্নান্ডেজ, ব্রান্ডন ফার্নান্ডেজ, হালিচরণ নার্জারি, লাল্লিয়ানজুয়ালা ছাঙ্গতে ও আশিক কুরুনিয়ানের নাম ঘোষণা করা হয়েছে।

ডিফেন্ডার
প্রীতম কোটাল, নিশু কুমার, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, আদিল খান, নরেন্দ্র, স্বার্থক গোলুই, আনাস এডাথোডিকা, আনোয়ার আলি, মান্দার রাও দেশাই, শুভাশিস বোস, জেরি লালরিনজুয়ালা রয়েছেন দলের ডিফেন্সিভ জোনে।

গোলরক্ষরক
গুরপ্রীত সিং সাঁধু, অমরিন্দর সিং ও কমলজিৎ সিং রয়েছেন ভারতীয় ফুটবল দলের গোলরক্ষকের তালিকায়।


Click it and Unblock the Notifications



















