জামশেদপুরের বিজয়রথ থামিয়ে আইএসএলের লিগ শীর্ষে পৌঁছল এটিকে

ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை கெத்து வெற்றி

২০১৯ এর আইএসএলে জামশেদপুরের বিজয়রথ থামিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে উঠে এল এটিকে। শনিবারের ম্যাচে এদিন ঘরের মাঠ যুবভারতী স্টেডিয়ামে জামশেদপুরকে এটিকে হারালো ৩-১ গোলের ব্যবধানে।

বল পজিশনে পিছিয়ে থাকলেও ম্যাচে আধিপত্য রেখে খেলে এটিকে। এটিকের হয়ে পেনাল্টি থেকে দুটি গোল রয় কৃষ্ণার ও অন্য একটি গোল এডু গার্সিয়ার। সেই সঙ্গে এদিন ম্যাচ জিতে লিগের জয়ের হ্যাটট্রিক করল এটিকে। লিগের প্রথম ম্যাচে কেরালার ব্লাষ্টার্সের কাছে হারের পর দারুণ প্রত্যবর্তন করল কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

জামশেদপুরের বিজয়রথ থামিয়ে লিগ শীর্ষে পৌঁছল এটিকে

প্রথমার্ধে দুই দলই এদিন গোলের মুখ খুলতে পারেনি। এরপর দ্বিতীয়ার্ধে দু'দুবার পেনাল্টি কাজে লাগিয়ে দলকে এগিয়ে দেন কৃষ্ণা। ৫৭ ও ৭১ মিনিটে এটিকের হয়ে গোল করেন কৃষ্ণা। ম্যাচে ০-২ ব্যবধানে পিছিয়ে পড়লেও হাল ছাড়েনি জামশেদপুর।

শেষ পর্যন্ত ৮৫ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন সের্জিও ক্যাস্টেল। এরপর ম্যাচের ইনজুরি টাইমে ৯৪ মিনিটে এডু গার্সিয়ার গোলেই জামশেদপুরের কফিনে শেষ পেরেক পুঁতে দেয় এটিকে। এটিকে ম্যাচ জিতল ৩-১ গোলের ব্যবধানে।

লিগে চার ম্যাচ শেষে একটি হার ও তিনটি জয়ের ফলে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে পৌঁছল হাবাসের দল। এটিকের গোল পার্থক্য় ৭।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, November 9, 2019, 22:22 [IST]
Other articles published on Nov 9, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+