LIVE করোনা মোকাবিলায় সচিনের ৫০ লক্ষ, এক মাসের বেতন দিলেন হিমা

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন থেকে আইপিএলে করোনার প্রভাব, অলিম্পিক, ইউরো, এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।

05:26 pm

করোনার জেরে লকডাউন চলাকালীন ইন্ডোরে শরীর ঘামাতে দেখা ভারতের তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকে।

05:25 pm

করোনা ভাইরাসের সঙ্গে মোকাবিলায় মহেন্দ্র সিং ধোনির অতি সামান্য অনুদান নিয়ে প্রশ্ন উঠতেই সংবাদমাধ্যমকে আক্রমণ করে বসলেন তাঁর স্ত্রী সাক্ষী ধোনি।

04:07 pm

দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টেস্ট জিততে পারলে তবেই ভারতের শীর্ষ স্থানে যাওয়া মানাবে বলে মনে টিম ইন্ডিয়ার প্রাক্তন ব্যাটসম্যান ওয়াসিম জাফর।

04:05 pm

১৯৯৪ সালের আজকেরই দিনে ওয়ান ডে-তে প্রথমবার ওপেন করতে নেমেছিলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

01:41 pm

পাকিস্তান ও ভারতে তিনি সবচেয়ে আদুরে বলে জানালেন লেজেন্ড শোয়েব আখতার।

01:41 pm

করোনার বিরুদ্ধে যুদ্ধে তিন মাসের বেতন দান করলেন বাংলা তথা ভারতের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মী রতন শুক্লা।

01:40 pm

করোনার বিরুদ্ধে মোকাবিলায় ৪২ লক্ষ টাকার অনুদান দিলেন রঞ্জি জয়ী সৌরাষ্ট্র ক্রিকেট বোর্ড।

01:37 pm

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় ৫০ লক্ষ টাকা অনুদান মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের।

12:11 pm

অস্ট্রেলিয় ব্যাটসম্যান উসমান খোওয়াজার রান আউটের ছবি প্রত্যেক ভারতবাসীকে নিরাপদে থাকার বার্তা দিলেন অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা।

12:09 pm

ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের নায়ক বলে সম্বোধন করলেন লিভারপুল তারকারা।

12:09 pm

তিনি যে করোনা ভাইরাস মুক্ত, তা জানালেন আর্সেনালের ম্যানেজার মিকেল আর্টেটা।

09:42 am

করোনার জেরে পরবর্তী পরিকল্পনা নিয়ে আজ বৈঠকে বসছে আইসিসি।

09:41 am

ভারতীয় লেজেন্ড কপিল দেবের কথায়, করোনা নিয়ে আতঙ্কে মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করবে।

09:40 am

করোনার সঙ্গে যুদ্ধে দেশবাসীকে ঘরে থাকার বার্তা দিয়েছেন ভারতীয় ফাস্ট বোলার মহম্মদ শামি।

09:39 am

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় সরকারের পাশে দাঁড়ালেন ভারতীয় অ্যাথলিট হিমা দাস। দরিদ্রদের সাহায্যে দান করলেন এক মাসের বেতন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 27, 2020, 9:35 [IST]
Other articles published on Mar 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+