LIVE করোনা রুখতে মোদীর তহবিলে ১ কোটি দান করল এই রাজ্য ক্রিকেট সংস্থা

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে ব্যাডমিন্টন থেকে আইপিএলে করোনার প্রভাব, অলিম্পিক, ঘরবন্দি ক্রিকেটার, আর্থিক সাহায্য সহ খেলার দুনিয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে ফলো করুন মাইখেল বাংলার লাইভ আপডেট।

09:46 pm

করোনার জন্য ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করল কর্ণাটক ক্রিকেট সংস্থা।

07:35 pm

করোনা আটকাতে ২১ দিনের লকডাউনে, লুডো আর ব্যাটিং ড্রিলসে মন বসিয়ে ভারতীয় মহিলা দলের ক্রিকেটার জেমিমা রদ্রিগেজ

07:07 pm

চেন্নাই বনাম মুম্বই ম্যাচ দিয়ে ওয়াংখেড়েতে আজ আইপিএলের উদ্বোধন ছিল।

07:05 pm

দেশ জুড়ে করোনা আতঙ্ক। জানেন কী আজকেই ছিল আইপিএলে উদ্বোধন।

05:25 pm

মেলবোর্ন ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ২০১৫ সালে পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ জেতে অজিদের পুরুষ ক্রিকেট দল।

05:25 pm

আজকের দিনেই পঞ্চমবারের জন্য ক্রিকেট বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া।

04:19 pm

করোনা মোকাবিলায় মোদীর পাশে দাঁড়িয়ে বিসিসিআই ৫১ কোটি দিতে চলেছে।

04:18 pm

অন্যদিকে সচিন তেন্ডুলকর রাজ্য ও কেন্দ্র দুই মিলিয়ে ৫০ লক্ষ টাকা, সুরেশ রায়না রাজ্য ও কেন্দ্রকে মিলিয়ে ৫২ লক্ষ টাকা দিয়েছেন। ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান দিলেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানের।

04:18 pm

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী মোদীর ত্রাণ তহবিলে সবচেয়ে বেশি ১ কোটি দিলেন গম্ভীর। সাংসদ তহবিল থেকে এই টাকা নিয়েছেন গম্ভীর।

02:21 pm

পশ্চিমবঙ্গ সরকারের করোনা তহবিলে ১ লক্ষ টাকা দান করলেন বাংলা তথা দেশের মহিলা ক্রিকেটার রিচা ঘোষ।

01:54 pm

কলকাতা ময়দানের গ্রাউন্ড স্টাফদের খাবার দিয়েও সাহায্য লাল-হলুদ কর্তাদের।

01:53 pm

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় পশ্চিমবঙ্গ সরকারকে ৩০ লক্ষ টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের।

12:39 pm

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে ১ কোটি টাকা অনুদান ভারতের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান গৌতম গম্ভীরের।

12:39 pm

করোনা মোকাবিলায় ২৫ কোটি টাকা অনুদান অভিনেতা অক্ষয় কুমারের। খিলাড়ির প্রশংসায় ভারতীয় অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া।

12:00 pm

২০২১-র জুলাই-তে হতে পারে অলিম্পিক। সূত্রের খবর।

11:58 am

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে মহারাষ্ট্র সরকারকে ১০ লক্ষ টাকার আর্থিক অনুদান দিলেন ভারতীয় ক্রিকেটার অজিঙ্ক রাহানে।

09:45 am

করোনা মোকাবিলায় ভারতের প্রাক্তন ফাস্ট বোলার তথা পুলিশ কর্তা যোগিন্দর শর্মার প্রচেষ্টার প্রশংসা করল আইসিসি।

09:42 am

ফ্রান্সের দাবা দল রাশিয়ায় ঘরবন্দি।

09:41 am

করোনা ভাইরাস নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন ভারতের প্রাক্তন ফাস্ট বোলার লক্ষ্মীপতি বালাজি।

09:38 am

ভিন রাজ্য থেকে ঘরে ফিরতে চাওয়া শ্রমিকদের কথা ভাবছেন ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিং।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, March 29, 2020, 9:30 [IST]
Other articles published on Mar 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+