আইএসএল ২০১৯: জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করল জামশেদপুর এফসি

জয় দিয়ে ২০১৯এর আইএসএলের অভিযান শুরু করল জামশেদপুর এফসি। প্রথম ম্যাচে দশ জনে খেলা অবস্থায় জয় ছিনিয়ে নিল ঝাড়খণ্ডের দল জামশেদপুর। মঙ্গলবার ঘরের মাঠে তারা এ বারের আই লিগের নতুন দল ওড়িশা এফসিকে হারিয়েছে। জামশেদপুরের পক্ষে ম্যাচের ফল ২-১।

আইএসএল ২০১৯: জয় দিয়ে আইএসএল অভিযান শুরু করল জামশেদপুর এফসি

ম্যাচের শুরুতে বিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় জামশেদপুর। খেলার শুরুতেই বিপক্ষের ফারুক চৌধুরীর নিচু ক্রস বিপদমুক্ত করতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন ওড়িশা এফসির স্টপার রানা ঘরামি। ১-০ এগিয়ে যায় জামশেদপুর।

০-১ গোলে পিছিয়ে পরলেও হাল ছাড়েনি ওড়িশা। গোলশোধের চেষ্টায় নতুন উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল ওড়িশার দলটি। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট আগে ওড়িশা এফসি-র হয়ে লড়াইয়ে সমতা ফেরান আরিদেন সান্তানা।

ম্যাচের ৪০ মিনিটে গোল করে যান আরিদেন। ১-১ ব্যবধানে প্রথমার্ধে মাঠে ছাড়ে দুই দল। বিরতিতে যাওয়ার আগে লাল কার্ড দেখে অবশ্য ১০ জনে পরিণত হয় জামশেদপুর। ম্যাচের ৩৫ মিনিটে ওড়িশার জেরি মহমিংথাঙ্গার গোলমুখী আক্রমণ বিকাশ জাইরু অবৈধভাবে আটকে দেন। ফলে সঙ্গে সঙ্গে তাঁকে রেফারি লাল কার্ড দেখালে জামশেদপুর ১০ জনে পরিণত হয়।

দ্বিতীয়ার্ধে অবশ্য দশ জনেই বাজিমাত। নাছোড় মানসিকতায় আক্রমণে গতি বাড়িয়ে ৮৫ মিনিটে জামশেদপুরের হয়ে জয়সূচক গোলটি করেন কাস্তেল। জামশেদপুরের ফ্র্যাঞ্চাইজি লিগের প্রথম ম্যাচ জেতে ২-১ ব্যবধানে। ২৯ অক্টোবর হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে জামশেদপুর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, October 23, 2019, 9:12 [IST]
Other articles published on Oct 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+