শুক্রবার আইএসএলের ম্যাচে জামশেদপুর এফসিকে আটকে দিল কেরালা ব্লাষ্টার্স। ম্যাচের শেষ মুহূর্তে ৮৭ মিনিটে পোনাল্টিতে গোল করে বোলি কেরলকে ম্যাচে ফেরান। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই শেষ হল ২-২ ব্যবধানে। ম্যাচ ড্র হলেও পয়েন্ট তালিকায় জামশেদপুর দল বেশ ভালো জায়গায় রয়েছে। ৮ ম্যাচ থেকে ১৩ পয়েন্ট নিয়ে লিগের পয়েন্ট তালিকায় ৩ নম্বরে রয়েছে জামশেদপুর।
কোচিতে ঘরের মাঠে খেলতে নেমে শুরুটা একেবারেই ভালো করতে পারেনি কেরল। প্রথমার্ধে ৩৮ মিনিটে ফাউল করে বসে হোম টিম।পেনাল্টি থেকে এরপর গোলের দরজা খোলেন পিতি। ৩৮ মিনিটে পেনাল্টি থেকে জামশেদপুরকে এগিয়ে দেন পিতি। ০-১ পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষে মাঠ ছাড়ে কেরল।
দ্বিতীয়ার্ধে এরপর কেরলের ডিফেন্সে চাপ বাড়িয়ে সিকে ভিনিথ ৭১ মিনিটে জামশেদপুরের হয়ে স্কোরলাইন ২-০ করে দেন। কেরলের দুর্বল ডিফেন্সের সুযোগ নিয়ে জটলা থেকে বলের দখল নিয়ে গোলকিপারকে পরাস্ত করে গোল করে চলে যান ভিনিথ।
এরপরই ম্যাচের রংবদল। ৭৫ মিনিটে সাহাল আব্দুল সামাদের ক্রস থেকে মাথা ঠেকিয়ে দুরন্ত গোল রাফায়েল মেসি বোলির। ম্যাচে ফেরে কেরালা ব্লাষ্টার্স। ৮৭ মিনিটে এরপর জামশেদপুরের হয়ে গুরুং ফাউল করলে পোনাল্টি থেকে স্কোরলাইন ২-২ করে দেন বোলি। এই ম্যাচ ড্র হওয়ায় ৮ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে রয়েছে কেরালা ব্লাষ্টার্স। ১টি জয়, ৪টি ড্র ও ৩টি ম্যাচে হেরেছে কেরালা।
A tense contest in Kochi saw @KeralaBlasters shower @THESUBRATAPAUL's goal with 2⃣2⃣ shots!
— Indian Super League (@IndSuperLeague) December 13, 2019
Check out the full highlights of #KBFCJFC 👉 https://t.co/zNZMB7VXfQ#ISLRecap #HeroISL #LetsFootball pic.twitter.com/LTzZj5xZhg