
আইএসএলের সঙ্গে এবার জুড়ে গেল ম্যাঞ্চেস্টার সিটি। ম্যাঞ্চেস্টার সিটির মূল মালিকগোষ্ঠী সিটি ফুটবল গ্রুপ এবার আইএসএলের ক্লাব মুম্বই সিটি এফসির ৬৫ শতাংশ অংশীদারিত্ব কিনে নিল। মুম্বই সিটি এফসিকে নিয়ে বিশ্বের মোট ৮টি ক্লাবের মালিকানায় অংশীদার হল ম্যাঞ্চেস্টার সিটি।
বৃহস্পতিবার মুম্বইয়ে এক জমকালো অনুষ্ঠানে এদিন ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি ক্লাবের পক্ষ থেকে সরকারীভাবে জানানো হয়েছে।
ক্লাবের বাকি ৩৫ শতাংশের মালিকানায় বলিউড সুপারস্টার রনবীর কাপুর ও বিমল পারেক রইলেন।ম্যাঞ্চেস্টার সিটি ফুটবল ক্লাবের মালিকগোষ্ঠীর এই বিনিয়োগ ভারতীয় ফুটবলের মানচিত্র পরিবর্তন করে দেবে বলে মনে করছে মুম্বই সিটি।
প্রসঙ্গত চলতি মরসুমে মুম্বইয়ের এই আইএসএল ফ্র্যাঞ্চাইজি অবশ্য একেবারেই ভালো ফর্মে নেই। লিগের ৫ ম্যাচ খেলে মাত্র ১টি ম্যাচে জয় পেয়েছে দল। এছাড়া ২টি হার ও ২টি ম্যাচ ড্র করেছে মুম্বই। ৫ ম্যাচ থেকে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে মুম্বই সিটি ৭ নম্বরে রয়েছে।
উল্লেখ্য গত বছর ১৮ ম্যাচে ৭টি জয় ২টি ড্র ও ৯ ম্যাচ হেরে ২৩ পয়েন্ট পেয়ে লিগের ৭ নম্বরে শেষ করেছিল মুম্বই সিটি এফসি।
We welcome City Football Group to #ApunKaCity! 🔵
— Mumbai City FC (@MumbaiCityFC) November 28, 2019
Read more: https://t.co/XyP4YpCNnF#HeroISL #MCFC #ApunKaTeam
মুম্বই সিটি ক্লাবের ইতিহাসের স্মরণীয় এই দিনে ক্লাবের অন্যতম মালিক রণবীর কাপুর বলেছেন,আজ থেকে এই ক্লাবকে এশিয়ার সেরা ক্লাবে পরিণত করার স্বপ্ন দেখা শুরু।