|
১৬ বছরের কিশোর ফাতির গোল
বার্সার ম্যাচে মাত্র ২ মিনিটেই এগিয়ে যায় কাতালান ক্লাব। দে জংয়ের বাড়ানো ক্রস থেকে জোরালো শটে পোস্টে বল রাখেন ১৬ বছরের ফাতি। বার্সার জার্সিতে এটি ফাতির দ্বিতীয় গোল। মিনিট পাঁচেকের মধ্যেই এরপর স্কোরলাইন ২-০ করেন দেন দে জং। এবার ফাতির পাস থেকে গোল করে যান জং।
|
প্রথমার্ধ
২৭ মিনিটে এরপর ম্যাচে ফেরে ভ্যালেন্সিয়া। বার্সার রক্ষণ ভেদ করে গোল করে যান কেভিন গেমারিও। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে।
|
পিকের গোল
দ্বিতীয়ার্ধের শুরুতে এরপর ৫১ মিনিটে গোল জেরার্ড পিকের। গ্রিজম্যানের প্রথম শটে তেকাঠি বাঁচাতে পারলেও অসম বাউন্সের কারণে বল হাতছাডা় হতেই সহজ সুযোগে গোল করে স্কোরলাইন ৩-১ করে দেন পিকে।
|
সুয়োরেজের জোড়া গোল
ফাতির পরিবর্তে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে এরপর জোড়া গোল সুয়ারেজের। ৬২ ও ৮২ মিনিটে গোল করেন সুয়ারেজ। প্রথমটায় আর্থার ও দ্বিতীয়টায় গ্রিজম্যানের পাস থেকে গোল পান। শেষ পর্যন্ত ইনজুরি টাইমে ৯০+২ ভ্যালেন্সিয়ার হয়ে গোমেজ একটি গোল শোধ করেন। বার্সা ম্যাচ জেতে ৫-২ ব্যবধানে।


Click it and Unblock the Notifications


















