
দুই অঙ্ক থেকে ফের তিন অঙ্কে
ফিফা র্যাঙ্কিং-এ অধিকাংশ সময়ই ভারত তিন অঙ্কের স্থানে অর্থাত ১০০-এর পরের স্থানে থেকেছে। সেই ভারতই এশিয়ান কাপে অংশ নিয়েছিল ফিফা র্যাঙ্কিং-এ ৯৭তম দেশ হিসেবে। বৃহস্পতিবার সর্বশেষ প্রকাশিত ফিফা ক্রমতালিকায় ভারত ৬ ধাপ পিছিয়ে ফের তিন অঙ্কের ক্রমে ফিরে গিয়েছে। ১২১৯ পয়েন্ট নিয়ে সুনীল ছেত্রিরা আপাতত ১০৩ নম্বরে রয়েছেন।

পতনের মূল কারণ
এশিয়ান কাপে প্রথম ম্যাচে ৪-১ ফলে বিরাট জয় পেলেও পরের দুই ম্য়াচের পর পর হারেই এতটা পিছিয়ে গেল ভারত। এই পতনে ভারত এশিয়ায় প্রথম ১৬টি দেশের তালিকা থেকেও ছিটকে গেল। বর্তমানে এশিয়াতে ভারতের স্থান ফুটবল খেলিয়ে দেশ গুলির মধ্যে ১৮তম।

এক বছরও থাকল না
২০১৮ সালের মার্চ মাসে ভারত ফিফা র্যাঙ্কিং-এ প্রথম একশ' দনের তালিকায় ঢুকে পড়েছিল। কিন্তু সেখানে এক বছরও টিকতে পারল না। এর আগে ২০১৭ সালে ২১ বছর পর প্রথমবার ১০০ জনের তালিকায় এলেও বেশিদিন স্থান ধরে রাখতে পারেনি।

ভারতের সেরা র্যাঙ্ক
১৯৯৬ সালে ভারত ফিফা ক্রমতালিকায় ৯৪তম স্থানে ছিল। এটিই এখনও পর্যন্ত ভারতের সেরা ফিফা র্যাঙ্ক।

এরপর কি?
এশিয়ান কাপের পর ভারতের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন স্টিভেন কনস্টানটাইন। এরপর ভারতের জাতীয় দরলের খেলা বলতে রয়েছে ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। তার আগে প্রস্তুতির জন্য ভারতকে ঠিক এশিয়ান কাপের আগের মতোই ক্রমতালিকায় এগিয়ে থাকা দলগুলির সঙ্গে বেশি বেশি করে ফ্রেন্ডলি ম্যাচ খেলে তৈরি হতে হবে। এতে করে ফিফা র্যাঙ্কিং-এও উপরে ওঠার সুযোগ হবে।


Click it and Unblock the Notifications




















