
বার্সেলোনার জয়
আর্জেন্তাইন তারকা লিওনেল মেসিকে ছাড়াই গেটাফে সিএফের বিরুদ্ধে লা লিগায় ২-০ গোলের জয় পেল বার্সেলোনা। ম্যাচের ৪১ মিনিটে বার্সার হয়ে প্রথম গেল করেন লুইস সুয়ারেজ। ৪৯ মিনিটে বার্সেলোনার হয় জয়সূচক গোল করেন ফিরপো। সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগা তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে লিওনেল মেসির ক্লাব।

মাদ্রিদ ডার্বি
লা লিগার দুর্দান্ত মাদ্রিদ ডার্বি অমীমাংসিত ফলে শেষ হল। একাধিকবার খুব কাছে গিয়েও গোল করতে ব্যর্থ হন রিয়াল মাদ্রিদ ও আটলেটিকো মাদ্রিদের খেলোয়াড়েরা। সাত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লা লিগায় প্রথম স্থানে অবস্থান করছে রিয়াল। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে আটলোটিকো মাদ্রিদ।

পিএসজি-র জয়
কিলিয়ান এমবাপের একমাত্র গোলে ফ্রেঞ্চ লিগে জয়ের সরণীতে ফিরল প্যারিস সেইন্ট জের্মেইন। গত ম্যাচে রেমিসের বিরুদ্ধে ২ গোলের হার হজম করতে হয় নেইমারদের। সেখান থেকে দল ঘুরে দাঁড়ানোয় খুশি পিএসজি সমর্থকরা।

প্রিমিয়ার লিগ
প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ব্রিজটনকে ২-০ গোলে হারাল চেলসি। অন্যদিকে দশ জন হয়ে গিয়েও সাউদাম্পটনের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে ২-১ গোলর জয় পেল টটেনহাম।


Click it and Unblock the Notifications

















