সালাহ-ম্যাজিক দেখা যাবে বিশ্বকাপে! রাশিয়ার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে আশায় কুপার

অবশেষে মহম্মদ সালাহ নামছেন বিশ্বকাপে। তাঁকে ফিট বলে ঘোষণা করে দিলেন কোচ হেক্টর কুপার। ফলে রাশিয়া ম্যাচেই তিনি নামছেন শুনে আশ্বস্ত মিশরের সমর্থকরাও। তবে রাশিয়াও তৈরি সালাহকে আটকাতে। সালাহকে আটকানোর ফর্মুলা তৈরি করে ফেলেছে রাশিয়া। মিশরকে হারিয়ে তারা নক আউট পর্বে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে কাঁধে চোট পেয়েছিলেন মহম্মদ সালাহ। সেই চোট তাঁর বিশ্বকাপ অভিযান শেষ করে দিতে পারত। কিন্তু চোট সারিয়ে তিনি রাশিয়া যাওয়ার টিকিট কাটেন। তবে প্রথম ম্যাচে তিনি নামতে পারেননি। ডাগ আউটে বসে তাঁকে দেখতে হয় দলের পতন। অথচ এবার প্রথম মরসুমেই লিভারপুলের হয়ে ৪৪টি গোল করে তিনি ব্যলন ডি'ওর অন্যতম দাবিটার হিসেবে মেসি-রোনাল্ডোকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

এহেন মহম্মদ সালাহার উপর ভরসা করেছিল মিশর। কিন্তু উরুগুয়ের বিরুদ্ধে অন্তিম মুহূর্তের গোলে হেরে বসে মিশর। তাই এই ম্যাচ জিততেই হবে। রাশিয়ার বিরুদ্ধে ড্র করলেও সম্ভাবনা থাকবে ঠিকই কিন্তু তা অতীব ক্ষীণ। সেই কারণেই মিশর সালাহকে এই ম্যাচে নামাতে বদ্ধপরিকর হয়ে যায়। সালাহ ফিটনেস টেস্টে পাস করতেই তাঁকে খেলার সিদ্ধান্ত নিয়েছেন কুপার।

সালাহকে আটকানোর ছকও কষে ফেলেছেন রাশিয়ার কোচ স্তানিসলাভ শেরশেসোভ। তিনি জানিয়েছেন সালাহকে ধরে নিয়েই আমরা ছক কষেছি। সালাহ কোন পর্যায়ের ফুটবল খেলেছেন তা আমরা জানি। আমাদের দলের উপরও বিশ্বাস আছে। আমাদের ক্ষমতা আমরা দেখিয়েছি প্রথম ম্যাচেই। দ্বিতীয় ম্যাচের জন্যও আমরা তৈরি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, June 19, 2018, 22:14 [IST]
Other articles published on Jun 19, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+