উয়েফার বড় শাস্তির মুখে পড়লেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। উয়েফা আধিকারিকদের বিরুদ্ধে অভব্য আচরণের কারণে তাঁকে শাস্তি মুখে পড়তে হতে পারে। সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ উগরে দেন তিনি। রেফারির বিরু্দ্ধে মত দেন।
নেইমার বলেন, উয়েফা এমন কয়েকজনকে ম্যাচ পরিচালনার দায়িত্ব দিয়েছেন যাদের ফুটবল সম্পর্কে ধারণা নেই।
এই ঘটনার পরই হইচই শুরু হয়। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে এই ঘটনা ঘটে। সেই ম্যাচে পিএসজি-কে হারিয়ে ম্যান ইউ চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে জায়গা করে নেয়। শেষ পর্যন্ত ম্যান ইউ ৩-১ গোলে জেতে। তবে নেইমারের বক্তব্যই তাঁকে শাস্তির মুখে ফেলতে পারে।
কারণ শুধু সমালোচনা করাই নয়, অশ্লীল শব্দও রেফারি ও ম্যাচ অফিসিয়ালদের সম্পর্কে প্রয়োগ করেছেন নেইমার। যার জেরেই তাঁকে শাস্তির মুখে পড়তে হতে পারে।