|
কবে শুরু ফুটবল লিগ
করোনার প্রকোপ কমতে জার্মানিতে ১৬ মে থেকে ফুটবলযজ্ঞ শুরু হয়েছে। জার্মানির বুন্দেসলিগা দিয়েই ইউরোপে ফুটবল শুরু। ভাইরাসের কবলে দীর্ঘদিন ধরে স্থগিত থাকা লিগ শুরুর পর শনিবারের ম্যাচ মিলিয়ে এখনও পর্যন্ত বায়ার্ন ৪টি ম্যাচ খেলল।
|
চার ম্যাচ মোট কটি গোল
লিগ শুরুর পর চার ম্যাচে বায়ার্ন এখনও পর্যন্ত ১৩টি গোল করেছে। ১৭ মে ইউনিয়ান বার্লিনের বিরুদ্ধে ২-০ গোলে বায়ার্ন ম্যাচ জেতে। এরপর ফ্র্যাঙ্কফুর্টের বিরুদ্ধ ৫-২ গোলে জয়। ডর্টমুন্ডের বিরুদ্ধে ১-০ জয় ও শনিবার ডুসেলডর্ফের বিরুদ্ধে ৫ গোলে বড় জয় বায়ার্নের।
|
কারা গোল করলেন
শনিবার ডুসেলডর্ফের বিরুদ্ধে বায়ার্নের স্ট্রাইকার রবার্ট লেয়নডস্কি জোড়া গোল করেন। বঁজামা পাভা ও অ্যালফোনসো ডেভিস একটি করে গোল করেন। বিপক্ষের মাথিয়াস জোরগেনসেনের সৌজন্যে একটি আত্মঘাতী গোল হয়।
|
লিগ তালিকায় কোথায় বায়ার্ন
৫ গোলে ম্যাচ জয়ের ফলে লিগ তালিকায় শীর্ষেই থাকল বায়ার্ন মিউনিখ। ২৯ ম্যাচ শেষে বায়ার্নের ঝুলিতে এখন ৬৭ পয়েন্ট। অন্যদিকে ২৮ ম্যাচ শেষে ডর্টমুন্ডের ঝুলিতে সেখানে ৫৭ পয়েন্ট। ১ ম্যাচ বেশি খেল ডর্টমুন্ডের থেকে ১০ পয়েন্টে এগিয়ে মিউনিখ।


Click it and Unblock the Notifications
সৌরভ গঙ্গোপাধ্যায় আউট হলেই বন্ধ ঘরে আঝোরে কাঁদতেন এই কেকেআর তারকা


















