করোনার আতঙ্ক, প্যারাগুয়েতে জেলবন্দি রোনাল্ডিনহোর সঙ্গে দেখা করা মানা

করোনা ভাইরাসের আতঙ্কে প্যারাগুয়ের জেলে বন্দি ব্রাজিলের প্রাক্তন ফুটবল তারকা রোনাল্ডিনহোর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। আলাদা করে রাখা হয়েছে ফুটবলারের ভাই রবার্টো আসিসকেও। কড়া নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখা হয়েছে তাঁদের সেল।

মারণ করোনা

মারণ করোনা

বিশ্বের ১৯৫টি দেশে প্রভাব বিস্তার করেছে নোবেল করোনা ভাইরাস। বিশ্বব্যাপী মারণ ভাইরাসের বলি হয়েছেন সাড়ে ১৬ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা প্রায় ৪ লক্ষ। প্যারাগুয়েতে করোনার জেরে মৃত্যু হয়েছে ২ জনের। আক্রান্ত হয়েছেন ২৭ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কঠোর হচ্ছে সেদেশের সরকার।

জেলেবন্দি রোনাল্ডিনহো

জেলেবন্দি রোনাল্ডিনহো

ভুয়ো পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে প্রবেশের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্রাজিল ও বার্সেলোনার প্রাক্তন ফুটবল তারকা রোনাল্ডিনহো ও তাঁর ভাই রবার্টো আসিস। ৬ মার্চ থেকে তাঁরা জেলবন্দি। তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। দুই ভাইকে আলাদা সেলে রাখা হয়েছে।

তারকাকে দেখতে ভিড়

তারকাকে দেখতে ভিড়

বন্দি রোনাল্ডিনহোকে দেখতে জেলে ভিড় করতে থাকেন তাঁর ভক্তরা। তাঁদের মধ্যে কেউ কেউ জেলে ঢুকে যেতেও সক্ষম হন। রোনাল্ডিনহোর সঙ্গে জেলে গিয়ে দেখা করেন তাঁর আত্মীয়রাও। প্রাক্তন ফুটবল তারকার সঙ্গে জেলে গিয়ে নিয়মিত দেখা করছেন তাঁর আইনজীবীও।

করোনার জেরে সতর্কতা

করোনার জেরে সতর্কতা

করোনা ভাইরাসের প্রভাব বাড়তে থাকায় জেলে রোনাল্ডিনহোর সঙ্গে সাধারণ ও আত্মীয়দের দেখা করার ওপর নিষেধাজ্ঞা জারি করল প্যারাগুয়ে সরকার। একমাত্র রোনাল্ডিনহোর আইনজীবী এবং জেল কর্মীদের সেলের কাছে যেতে দেওয়া হবে। তবে তাঁদের হাতে গ্লাভস পরে, নাকমুখ ঢেকে ব্রাজিলের প্রাক্তন ফুটবল তারকার কাছে যেতে বলা হয়েছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, March 24, 2020, 13:26 [IST]
Other articles published on Mar 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+