সৌদি আরবের বিরুদ্ধে পাঁচ গোল দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল হোম টিম রাশিয়া। সেই ধারা বজায় রেখে মিশরকেও গোলের মালা পরিয়ে দিল চেরিসেভরা। দ্বিতীয়ার্ধের শুরুতে আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পরই রাশিয়ার খেল শুরু হল। পরিকল্পিত আক্রমণের ফসল তুলে ৬২ মিনিটের মধ্যেই তিন গোলের ব্যাবধানে এগিয়ে গেল রাশিয়া।
প্রথমার্ধের দুই পক্ষই আক্রমণ-প্রতি আক্রমণে গতিময় ফুটবল উপহার দেয়। কিন্তু সে অর্থে পজিটিভ কোনও সুযোগ তৈরি করতে পারেনি কোনও দলই। সালাহ হাফ চান্স পেয়েছিল। কিন্তু সেই সুযোগকে গোলে পরিণত করতে ব্যর্থ হয় মিশর। দ্বিতীয়ার্ধের শুরুতেই রাশিয়া এগিয়ে যায়। ৫৯ মিনিটের মাথায় চেরিসেভ অসাধারণ গোল করে রাশিয়াকে দু-গোলে এগিয়ে দেন।
#RUS maintain their 100% record and take a massive step towards the knock-outs! #RUSEGY // #WorldCup pic.twitter.com/nGimGiIgui
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 19, 2018
তার তিন মিনিটের ব্যবধানে আবার গোল। এবার মিশরের রক্ষণের ভুলে গোল করে যান জিউবা। ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর মিশরের আশা প্রায় সমাপ্তই হয়ে যায়। তবে আগে-পরে অনেক সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ সালাহরা। এরপর ৭৩ মিনিটে পেনাল্টি পায় মিশর। সালাহকে বক্সের মধ্যে ফেলে দেন রাশিয়ার এক ডিফেন্ডার।
AND ANOTHER!@TeamRussia are in dream land!
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 19, 2018
Artem Dzyuba makes it 3-0! #RUSEGY pic.twitter.com/gFmaqks3vg
রেফারি বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক দিয়েছিলেন। কিন্তু ভিএআর সিস্টেমে দেখা যায় এটি বক্সের ভিতরে ঘটেছে। ফলে পেনাল্টি পায় মিশর। সেই সুযোগ কাজে লাগিয়ে ৩-১ করে দেন সালাহ। গোলরক্ষকে বামদিকে ফেলে সোজা উঁচু শটে গোল করে ব্যবধান কমান সালাহ।
এই হারের ফলে মিশরের আশা কার্যত শেষ হয়ে গেল। রাশিয়া চলে গেল নক আউট পর্বে। প্রথম দল হিসেবে নক আউটে চলে গেল রাশিয়া। সাত বারের আফ্রিকান চ্যাম্পিয়নরা দুটি ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিল।