স্পেনে আয়োজিত কটিফ কাপে বলিভিয়াকে ৩-১ গোলে হারাল ভারতের মহিলা ফুটবল দল। ম্যাচে দুটি দুর্দান্ত গোল করেন ভারতের রতনবালা দেবী। একটি গোল করেন বালা দেবী।
চলতি কটিফ কাপে নিজেদের প্রথম ম্যাচ স্পেনের হাই-প্রোফাইল ক্লাব ভিল্লার্রিয়ালের কাছে ২-০ গোলে হারে ভারতের মহিলা ফুটবল দল। টুর্নামেন্টে টিকে থাকতে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুলনায় অনেক বেশি শক্তিধর বলিভিয়াকে হারাতেই হত ওমেন ইন ব্লুকে।
যদিও ম্যাচের শুরুতে খেলা ধরতে পারেনি ভারত। উল্টে নীল জার্সিধারীদের বক্সে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন বলিভিয়া মহিলা ফুটবল দলের খেলোয়াড়রা। সেই চাপেই ভুল করে ফেলেন ভারতের ডিফেন্ডার সুইটি দেবী। ম্যাচের মাত্র দুই মিনিটের মাথায় সেম-সাইড গোল করে বলিভিয়াকে চালকের আসনে বসিয়ে দেন তিনি।
The Indian 🇮🇳 women's team dedicated their win over Bolivia 🇧🇴 to none other than @chetrisunil11! 🤩🙌🏻#IndianFootball #BackTheBlue #ShePower #HappyBirthdayChhetri pic.twitter.com/lJ7ZqjLHeU
— Indian Football Team (@IndianFootball) August 4, 2019
তাতে দমে না গিয়ে বরং এরপর ভারতের আক্রমণে ঝাঁঝ বাড়ে বলা চলে। ম্যাচের পাঁচ মিনিটে জোরালো ভলিতে দুর্দান্ত গোল করেন ভারতের বালা দেবী। ৩৬ মিনিটে হেডে গোল দিয়ে ভারতের মহিলা ফুটবল দলের হয়ে ব্যবধান বাড়ান রতনবালা দেবী। তাঁর দ্বিতীয় এবং ভারতের তৃতীয় গোলটি আসে প্রথমার্ধ শেষ হওয়ার কিছু আগে। দ্বিতীয়ার্ধে কোনও দলই গোল করতে পারেনি। নিজেদের এই জয় ভারতের পুরুষ ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে উৎসর্গ করেছেন রতনবালা দেবীরা।