২০২৬ বিশ্বকাপের আসর কোথায় বসবে ঠিক করে ফেলল ফিফা

২০২৬ ফিফা বিশ্বকাপের আসর বসবে কোন দেশে তা ঠিক করে ফেলল ফিফা। এদিন ফিফা কংগ্রেসে ঠিক হল মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ২০২৬ ফিফা বিশ্বকাপ যৌথভাবে পরিচালনা করবে।

৬৮তম বার্ষিক ফিফা কংগ্রেসে এই সিদ্ধান্ত হয়েছে। ১৯৯৪ সালের পরে ফের একবার মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আসর বসছে। দুই তৃতীয়াংশের বেশি ভোট পেয়ে উত্তর আমেরিকা জয়ী হয়েছে।

মরক্কো ২০২৬ বিশ্বকাপের বিড নিলেও তা শেষ পর্যন্ত হয়নি। দক্ষিণ আফ্রিকার পরে মরক্কো আফ্রিকান দেশ হিসাবে বিড করেছিল। ২০১০ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকায় হলেও মরক্কোর ভাগ্যে শিঁকে ছিঁড়ল না।

যুক্তরাষ্ট্র ২০৩টি ভোটের মধ্যে ১৩৪টি ভোট পেয়েছে। মরক্কো পেয়েছে মাত্র ৬৫টি ভোট। এর মধ্যে টোগো কোনও দেশেই ভোট না দিয়ে নোটায় ভোট দিয়েছে।

১৯৯৪ সালে যুক্তরাষ্ট্র একা বিশ্বকাপ পরিচালনা করলেও এবার সঙ্গে মেক্সিকো ও কানাডাও থাকছে। ১৯৭০ ও ১৯৮৬ সালে মেক্সিকোয় বিশ্বকাপের আসর বসেছে। তবে প্রথমবার বিশ্বকাপের আসর বসছে কানাডায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, June 13, 2018, 17:26 [IST]
Other articles published on Jun 13, 2018
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+