
ইউরো ২০২০
চলতি বছরই অনুষ্ঠিত হওয়ার কথা ইউরো কাপ। ১১ জুলাই থেকে শুরু হওয়ার কথা টুর্নামেন্ট। করোনা ভাইরাসের জেরে তা এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ঠিক হয়েছে ২০২১-এর ১১ জুন থেকে শুরু হবে টুর্নামেন্ট।

কোপা আমেরিকা
আর্জেন্টিনা ও কলম্বিয়ায় অনুষ্ঠিত হতে চলা এ বছরের কোপা আমেরিকা ২০২১-র ১১ জুন পর্যন্ত পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ১১ জুলাই পর্যন্ত চলবে টুর্নামেন্ট।

ক্লাব বিশ্বকাপ
ফের নতুন করে শুরু হতে চলা ক্লাব বিশ্বকাপ করোনা ভাইরাসের জন্য এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। ২০২০-র পরিবর্তে ২০২১-এ শুরু হবে টুর্নামেন্ট।

ইংল্যান্ডে বন্ধ ফুটবল
করোনা ভাইরাসের ব্যাপক প্রভাব পড়েছে ইংল্যান্ডে। তাই বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ইংলিশ প্রিমিয়ার লিগ সহ সেদেশের সব প্রথম ও দ্বিতীয় সারির সব ফুটবল টুর্নামেন্ট প্রায় দুই মাস স্থগিত করে রাখা হয়েছিল। যদিও ফের জড়তা কাটিয়ে অনুশীলনে নেমে পড়েছে ব্রিটিশ ক্লাবগুলি।

ফ্রেঞ্চ লিগ
করোনা ভাইরাসের জেরে কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে ফ্রান্স। তাই সে দেশের ফুটবল লিগ ওয়ান ও টু-র সব ম্যাচ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে।

সিরি এ
করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইতালিতে ঐতিহ্যবাহী সিরি এ সহ সব ফুটবল টুর্নামেন্ট স্থগিত করে দেওয়া হয়েছে। কবে শুরু হবে খেলা, তা এখনও জানানো হয়নি।

লা লিগা
লিওনেল মেসি, আন্টোনিও গ্রিজম্যানের মতো তারকা খচিত লা লিগা সহ স্পেনের সব ফুটবল টুর্নামেন্ট দুই মাস স্থগিত করে রাখা হয়েছিল। ফের ক্লাবগুলি অনুশীলনে নেমে পড়েছে বলে খবর।

স্থগিত চ্যাম্পিয়ন্স লিগ
করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাবে চ্যাম্পিয়ন্স লিগ ও টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জন পর্বের সব ফুটবল ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে।


Click it and Unblock the Notifications



















