
১৫ বছরের মেয়ের কীর্তি
১৫ বছর বয়সী জ্যোতি কুমারী। তার বাবাকে সাইকেলের উপরে বসিয়ে গুরুগ্রাম থেকে প্রায় ১২০০ কিমি সাইকেল চালিয়ে বিহারের বাড়িতে ফিরে এসেছে।এই ১২০০ কিমি পথ সাইকেল চালাতে মেয়েটি প্রায় ৭ দিন সময় নেয়।

বাবা অসুস্থ, তাই পিছনে চাপিয়ে যাত্রা শুরু!
বাবা মোহন পাসওয়ানের চোটের কারণে জ্যোতি তাকে পুরো পথ সাইকেল চালিয়ে নিয়ে এসেছে বলে জানা যায়।

রাতে হাইওয়েতেও সাইকেল চালায় জ্যোতি
করেনা লকডাউনে অষ্টম শ্রেণীর ছাত্রীর এই কাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই চর্চা শুরু। জ্যোতি বলেছেন যাত্রার সময় কোনও গাড়ি পিছন থেকে যেন তাদের ধাক্কা না মারে সেই ভয় কাজ করছিল। জ্যোতি আরও বলেছেন যে, রাতেও হাইওয়েতে সাইকেল চালিয়েছেন। রাতে পরিযায়ী শ্রমিকরা দল বেঁধে রাস্তা দিয়ে যাচ্ছিল। এতে সেও সাহস করে সাইকেল চালিয়ে পথ পার করেছে।

জীবন পাল্টে দেওয়া সুযোগ
জ্যোতির এই খবর প্রকাশ পাওয়ার পরই ভারতের সাইকেল ফেডারেশন ১৫ বছরের কিশোরীকে ট্রায়ালের জন্য ডেকে পাঠাবে বলে স্থির করেছে। ভারতীয় সাইকেল ফেডারেশনের চেয়ারম্যান ওঙ্কার সিং জানিয়েছেন, ট্রায়ালে পাশ করলে জ্যোতি জাতীয় সাইক্লিনিং অ্যাকাডেমিতে ট্রেনি হিসেবে সুযোগ পাবে।


Click it and Unblock the Notifications
কাঁদছে কলকাতা, খবর নিলেন বাগানের আই লিগ জয়ী হেডস্যার ভিবুনা, সমবেদনায় টুইট পোস্ট


















