Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

সৌরভ-সিন্ধুর পর হিমা, করোনা মোকাবিলায় এক মাসের বেতন দান ভারতীয় অ্যাথলিটের

সৌরভ গঙ্গোপাধ্যায়, গৌতম গম্ভীর ও পিভি সিন্ধুর পর এগিয়ে এলেন হিমা দাস। করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় নিজের এক মাসের বেতন সরকারকে দান করলেন ভারতীয় অ্যাথলিট। এই চরম সময়ে প্রত্যেক দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার বার্তাও দিয়েছেন ১৯ দিনে ৫টি সোনা জেতা হিমা।

ভয়াবহ করোনা ভাইরাস

ভয়াবহ করোনা ভাইরাস

বিশ্বজুড়ে নোবেল করোনা ভাইরাসের বলি হয়েছেন ২৪ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা পাঁচ লক্ষেরও বেশি। ভারতে মারণ ভাইরাসের বলি হয়েছেন কমপক্ষে ২০ জন। আক্রান্তের সংখ্যা ৭০০ ছাড়িয়ে গিয়েছে।

কেন্দ্রের লকডাউন

কেন্দ্রের লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং করোনার প্রভাব আটকাতে দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ১৪ এপ্রিল পর্যন্ত ঘরবন্দি থাকতে হবে মানুষকে। জরুরিকালীন ব্যতিরেকে অন্যান্য পরিষেবা বন্ধ থাকবে। স্তব্ধ থাকবে উড়ান ও যানবাহন। তবে কড়া নিষেধাজ্ঞার মধ্যেও রাস্তায় মাঝেই মাঝেই মানুষজনকে বেরোতে দেখা যাচ্ছে। পরিস্থিতি কড়া হাতে নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে পুলিশ ও প্রশাসন।

আসামের পরিস্থিতি ও হিমা

গোটা দেশে করোনার প্রভাব বাড়লেও আসামে এখনও তার আঁচ পড়েনি বলা চলে। এখনও সে রাজ্যে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর খোঁজ পাওয়া যায়নি। তা সত্ত্বেও আপদকালীন পরিস্থিতির কথা ভেবে গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে এক হাজার শয্যার কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করেছে আসাম সরকার। চরম পরিস্থিতির কথা ভেবেই রাজ্য সরকারকে নিজের এক মাসের বেতন দেওয়ার কথা ঘোষণা করেছেন আসামেরই অ্যাথলিট হিমা দাস। আসাম সরকারের আরোগ্য নিধি অ্যাকাউন্টে এই টাকা পাঠিয়েছেন তিনি।

সৌরভ-সিন্ধু-গম্ভীর

সৌরভ-সিন্ধু-গম্ভীর

করোনা ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলায় সরকারের পাশে দাঁড়িয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের দরিদ্রদের জন্য ৫০ লক্ষ টাকার চাল দান করেছেন তিনি। অন্ধ্রপ্রদেশ ও তেলাঙ্গানা সরকারকে ৫ লক্ষ টাকা করে অনুদান দিয়েছেন বিশ্বজয়ী ভারতীয় শাটলার পিভি সিন্ধু। নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা সরকারকে দিয়েছেন ভারতের প্রাক্তন বাঁ-হাতি ব্যাটসম্যান গৌতম গম্ভীর।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, March 27, 2020, 10:42 [IST]
Other articles published on Mar 27, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+