
বিশ্ব চ্যাম্পিয়নশিপ
আগামী ২৭ সেপ্টেম্বর থেকে কাতারের দোহায় শুরু হচ্ছে বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতা চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

কবে নাম দেয় এএফআই
বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য গত নয় সেপ্টেম্বর অ্যাথলিটদের তালিকা দেয় ভারতের অ্যাথলেটিক ফেডারেশন বা এএফআই। ৪০০ মিটার রিলে ও মিক্সড রিলের দলে হিমা দাসের নাম অন্তর্ভূক্ত করা হয় বলে দাবি এএফআই-র।

তা সত্ত্বেও বাদ
তা সত্ত্বেও এই দুই ইভেন্ট থেকে হিমা দাসের নাম বাদ পড়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। জিস্না ম্যাথু, এমআর পুভাম্মা, রেবতী বীরামণি, শুভা ভেঙ্কশেটন, ভিকে ভিসমায়া এবং রামরাজ ভিথয়ার নাম থাকা সত্ত্বেও হিমার বাদ পড়ার পিছনে চক্রান্ত দেখছে একটা মহল। গত ২ জুলাই থেকে ২০ জুলাই, ১৯ দিনে মোট পাঁচটি সোনা জেতেন অসম কন্যা হিমা। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি দেশকে সোনা দেবেন বলে ক্রীড়াপ্রেমীদের আশা।


Click it and Unblock the Notifications















