Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

চোটের কারণে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন হিমা

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে হিমার অংশগ্রহণ নিয়ে সংশয়। চোটের কারণে বাদ পড়লেন ভারতীয় স্প্রিন্টার হিমা দাস। পিঠের চোটের কারণে দোহায় আসন্ন বিশ্ব চ্যাম্পিয়ন্সশিপে অংশগ্রহণ করতে পারবেন না হিমা। বুধবার ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে হিমার ছিটকে যাওয়ার কথা জানানো হয়েছে।

চোটের কারণেই দল থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়

চোটের কারণেই দল থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়

অ্যাথলেটিক্সের জাতীয় সংস্থা (AFI) টুর্নামেন্টের জন্য প্রথম দফায় প্রতিযোগীদের তালিকা পাঠিয়েছে, সেই তালিকায় অসমের অ্যাথলিট হিমার নাম ছিল না। এরপরই নাম না থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়।এবার জানা গেল, বিশ্বচ্যাম্পিয়ন দল থেকে ছিটকে গিয়েছেন হিমা দাস। অ্যাথলেটিক্সের জাতীয় সংস্থার পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয় চোটের কারণেই দল থেকে তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। উল্লেখ্য গত বছর এশিয়ান গেমসের পর থেকে কোমড়ের নিচে ব্যথায় ভুগছেন হিমা।

কবে টুর্নামেন্ট

কবে টুর্নামেন্ট

প্রসঙ্গত চলতি মাসে ২৭ সেপ্টেম্বর থেকে দোহার মাটিতে অ্যাথলেটিক্সের বিশ্বচ্যাম্পিয়নের আসর বসতে চলেছে। ৬ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্ট চলবে। সেই উপলক্ষ্যে ৯ সেপ্টেম্বর সাত সদস্যের ভারতীয় দলের নাম ঘোষণা করা হয়েছিল। ৪x৪০০ মিটার রিলে ও ৪x৪০০ মিটার মিক্স রিলে রেসে প্রাথমিক ভাবে হিমার নাম রাখা হয়েছিল।

চলতি বছরে সার্কিটে দারুণ সফল হিমা

চলতি বছরে সার্কিটে দারুণ সফল হিমা

চলতি বছরে ২ জুলাই থেকে ২০ জুলাই, ১৯ দিনে ৫টি সোনা জেতেন হিমা। পোল্যান্ডের পোজান অ্যাথলেটিক্স গ্র্য়ান্ড প্রিক্সে ২০০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন হিমা দাস। ঠিক পাঁচ দিন পর পোল্য়ান্ডেরই কুটনো অ্যাথলেটিক্স মিটের একই ইভেন্টে ফের সোনা জেতেন ধিন এক্সপ্রেস।একপর ১৩ জুলাই চেক রিপাবলিকের ক্লাডনো অ্যাথলেটিক্স মিটের ২০০ মিটার স্প্রিন্টে তৃতীয় সোনা জেতেন হিমা। চার দিনের মাথায় ফের সোনা। চেক রিপাবলিকেরই টাবোর অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটার স্প্রিন্টে চতুর্থ সোনা জেতেন অসমের তরুণী। ২০ জুলাই চেক রিপাবলিকের নোভ মেস্টো প্রতিযোগিতার ৪০০ মিটার রেসে পঞ্চম সোনা জেতেন হিমা দাস।এবার অবশ্য চোটের কারণে তাঁকে থামতে হল।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, September 19, 2019, 12:24 [IST]
Other articles published on Sep 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+