Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

মাঠে এলেন দৌড়বেন বলে, কিন্তু অ্যাথলিটকে দেওয়া হল না দৌড়তে, জানতে পড়ুন

By Debalina Dutta

ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে নাটক তুঙ্গে। হঠাৎই স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হল না বস্টওয়ানার তারকা অ্যাথলিট ইসাক মাকওয়ালাকে।

৪০০ মিটারের হিটে অংশ নেন এই অ্যাথলিট। শরীর খারাপ লাগার জন্য ২০০ মিটারে প্রথমে নামতে না চাইলেও পরে শরীর ঠিক লাগায় মাঠে নামতে যান মাকওয়ালা। তখনই স্টেডিয়ামে ঢোকা থেকে আটকে দেয় নিরাপত্তারক্ষীরা। ৩০ বছরের এই অ্যাথলিটকে ২০০ মিটারের সোনার জোরালো দাবিদার ওয়েডে ভ্যান নির্কাকের কঠিনতম চ্যালেঞ্জার হিসেবে ধরা হচ্ছিল।

মাকওয়ালা নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন তিনি মাঠে ঢুকতে গেলে তাঁকে অসুস্থ বলে আটকে দেওয়া হয়। বস্টওয়ানার এই অ্যাথলিটের দাবি তিন পুরোপুরি সুস্থ ছিলেন।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https%3A%2F%2Fwww.facebook.com%2Fpermalink.php%3Fstory_fbid%3D1923752541195345%26id%3D1582460511991218&width=500" width="500" height="287" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true"></iframe>

যদিও আইএএএফের পক্ষ থেকে জানানো হয়েছে চিকিৎসকদের পরামর্শেই মাকওয়ালা রেসে দৌড়ন নি। এদিকে এই কথা মানতে নারাজ বস্টওয়ানার অ্যাথলেটিক্স ফেডারেশন। তাঁদের দাবি মাকওয়ালাকে কোনও চিকিৎসককেই দেখানো হয়নি। কোনও এক অজানা রোগ ছড়িয়ে পড়ার ভয়ে অনায্য ভাবে এই অ্যাথলিটকে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে দেওয়া হয়নি।

এদিকে মাকওয়ালা জানিয়েছেন তিনি দমে যেতে নারাজ। আবারও ফিরে আসার চ্যালেঞ্জ নিতে তৈরি তিনি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 9, 2017, 14:33 [IST]
Other articles published on Aug 9, 2017
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+