Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

করোনাহীন বিশ্বে আজই শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক, অ্যাথলিটরা কে কোথায়?

বিশ্বে করোনা ভাইরাসের প্রভাব না থাকলে আজই শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক। জাপানের রাজধানী টোকিও-এর ন্যাশনাল স্টেডিয়ামে ধুমধাম করে চলত ইভেন্টের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। দেশের পতাকা তলে নিজেদের বিকশিত করার শপথ নিতেন ভারতীয় অ্যাথলিটরা। কিন্তু করোনার ভয়াবহ প্রভাব সবকিছু ওলোট-পলোট করে দেওয়ায় পরিবারের সঙ্গে দিন কাটাচ্ছেন তাঁরা।

কবে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক

কবে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক

সবকিছু ঠিকঠাক থাকলে আজ অর্থাৎ ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক। ৯ অগাস্ট পর্যন্ত চলার কথা ছিল ইভেন্ট। প্রতিযোগিতার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা ছিল জাপানের রাজধানী টোকিও-এর ন্যাশনাল স্টেডিয়ামে।

করোনার জেরে স্থগিত অলিম্পিক

করোনার জেরে স্থগিত অলিম্পিক

করোনা ভাইরাসের জেরে এক বছরের জন্য স্থগিত হয়ে গিয়েছে অলিম্পিক। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১-এর ২৩ জুলাই থেকে শুরু হবে ইভেন্ট। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। বিশ্বের ২০৬টি দেশ অংশ নেওয়ার কথা অলিম্পিকে। ১১০৯১ জন অ্যাথলিটের যোগ দেওয়ার কথা।

অ্যাথলিটরা কে কোথায়

অ্যাথলিটরা কে কোথায়

করোনা ভাইরাসের আবহে প্রশাসনের নির্দেশ মেনে এলাকাবন্দিই রয়েছেন অলিম্পিকে অংশ নিতে চলা ভারতীয় অ্যাথলিটরা। ফাঁকা সময়ে অনুশীলনের পাশাপাশি কেউ গ্রামের জমিতে ফসল বুনছেন, কেউ রাইফেল ছেড়ে ধরেছেন রং ও তুলি। কেউ পড়ছেন বই। বাড়িতে ও জিমে গা ঘামিয়ে সময় কাটছে কারও। কেউ আবার গিটার বাজিয়ে মনের জ্বালা মেটাচ্ছেন। আগামী বছরের অলিম্পিকে ভালো কিছু করার শপথ নিয়েছেন প্রত্যেকে।

অনিশ্চিত অলিম্পিক

অনিশ্চিত অলিম্পিক

করোনা ভাইরাসের প্রভাব পুরোপুরি নিয়ন্ত্রণে না এলে এবং কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কার না হলে আগামী বছরও অলিম্পিক আয়োজন করা কার্যত অসম্ভব বলে মনে করছে আইওসি ও গেমস কমিটি। যদিও এখনও নেতিবাচক ভাবতে রাজি নন ভারতীয় অ্যাথলিটরা।

করোনার আবহে ক্রিকেটারদের আইপিএল খেলতে দেবে দক্ষিণ আফ্রিকাও!

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, July 24, 2020, 12:19 [IST]
Other articles published on Jul 24, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+