Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

করোনা ভাইরাস নিয়ন্ত্রণে না হলে টোকিও অলিম্পিকের ভবিষ্যত কী?

করোনা ভাইরাসের টিকা বা ওষুধ আবিষ্কার না হলে আগামী বছরও যে জাপানের টোকিওতে অলিম্পিক আয়োজন করা সম্ভব নয়, তা এক কথায় মেনে নিচ্ছেন ইভেন্টের অর্গানাইজিং কমিটির প্রধান ইয়োশিরো মোরি। অবিলম্বে করোনার ভ্যাকসিন বা ওষুধ আবিষ্কার হওয়া প্রয়োজন বলে তিনি মনে করেন।

চলতি বছরের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। ৯ অগাস্ট পর্যন্ত চলার কথা ছিল ইভেন্ট। কিন্তু করোনা ভাইরাসের জেরে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে অলিম্পিক। ঠিক হয়েছে, ২০২১ সালের ২৩ জুলাই থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। অলিম্পিকের ক্রীড়াসূচিতে কোনও পরিবর্তন আনা হবে না বলেও জানিয়েছিল আইওসি।

কিন্তু করোনা ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণে না এলে আগামী বছরও যে জাপানে অলিম্পিক আয়োজন করা কার্যত অসম্ভব, তা জানিয়ে দিয়েছেন ইভেন্টের প্রধান উদ্যোক্তা ইয়োশিরো মোরি। সাফ জানিয়েছেন, আর ছয় মাস দেখা হবে। তার মধ্যে করোনার টিকা বা ওষুধ আবিষ্কার না হলে অলিম্পিক নিয়ে চরম পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে। যদিও যেনতেন-প্রকারেণ গেমস আয়োজন করতে চাইছে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন। সময় মতো ইভেন্ট হবে বলেও আশাবাদী আইওসি। সেক্ষেত্র টুর্নামেন্টের সূচিতে কিছু কাটছাঁট করা হয় কিনা, সেদিকেই তাকিয়ে বিশ্ব।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 22, 2020, 20:43 [IST]
Other articles published on Jul 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+