Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

করোনার জেরে স্থগিত হওয়া টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের শেষ দিন নির্ধারিত

டெஸ்ட் அணியிலும் அஸ்வின் இல்லையா?.. அதிரடி முடிவு!- வீடியோ

করোনা ভাইরাসের জেরে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিকে যোগ্যতা অর্জনের চূড়ান্ত দিন ঘোষণা করল আইওসি। একই সঙ্গে প্রতিযোগিতায় প্রবেশের চূড়ান্ত তারিখও ধার্য করে দিয়েছে ইন্ট্যারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন।

করোনার জের

করোনার জের

বিশ্বব্যাপী মারণ করোনা ভাইরাসের বলি হয়েছেন ৫৪ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মারণ ভাইরাসে ব্যাপক প্রভাবিত আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, স্পেন সহ বিশ্বের সব উন্নত দেশ। চিন থেকে ছড়ানো এই ভাইরাসের চিহ্ন মিলেছে জাপানেও। অলিম্পিকের আয়োজক দেশে ৬৩ জনের প্রাণ কেড়েছে করোনা। আক্রান্তের সংখ্যা ২৬০০।

কবে হওয়ার কথা ছিল অলিম্পিক

কবে হওয়ার কথা ছিল অলিম্পিক

টোকিও-তে চলতি বছরের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক। বিশ্বের ২০৬টি দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলিটের প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল। ৯ অগাস্ট পর্যন্ত চলত অলিম্পিক। কিন্তু করোনা ভাইরাসের লাগামছাড়া প্রভাবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্ট এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে।

নতুন সূচি

নতুন সূচি

ঠিক হয়েছে ২০২১ সালে বসবে অলিম্পিকের আসর। ২৩ জুলাই থেকে শুরু হবে প্রতিযোগিতা। চলবে ৮ অগাস্ট। নির্ধারিত সবকটি দেশের সম পরিমাণ অ্যাথলিট এই অলিম্পিকে অংশ নেবেন বলে দাবি আইওসি-র। জানিয়েছে, টোকিও ২০২০-ই হবে প্রতিযোগিতার নাম।

যোগ্যতা অর্জন

যোগ্যতা অর্জন

অলিম্পিক এক বছর পিছিয়ে যাওয়ায় প্রতিযোগিতার যোগ্যতা অর্জন পর্বের মেয়াদও এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। ২০২১ সালে ২৯ জুনের মধ্যে এই পর্ব শেষ করা হবে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রতিযোগিতায় প্রবেশের বা নাম নথিভূক্ত করার শেষ দিন ২০২১-র ৫ জুলাই নির্ধারণ করা হয়েছে। যে প্রতিযোগী ২০২০ অলিম্পিকে ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করে গিয়েছেন, তাঁদের আর আলাদা করে পরীক্ষা দিতে হবে না বলে জানিয়েছে আইওসি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, April 3, 2020, 17:35 [IST]
Other articles published on Apr 3, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+