
কবে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক
চলতি বছরের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। ৯ অগাস্ট পর্যন্ত চালু থাকার কথা ছিল এই প্রতিযোগিতা। বিভিন্ন দেশের ১১ হাজারেরও বেশি অ্যাথলিটের এই ইভেন্টে অংশ নেওয়ার কথা ছিল।

করোনার জেরে স্থগিত অলিম্পিক
নোবেল করোনা ভাইরাসে প্রভাবিত হয়েছে বিশ্বের ২০০টি দেশ। বিশ্বব্যাপী মারণ ভাইরাসের বলি হয়েছেন তেত্রিশ হাজারেরও বেশি মানুষ। আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। এই সংকটজনক পরিস্থিতিতে অলিম্পিক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে আইওসি ও জাপান সরকার। ২০২১ সালে এই ইভেন্ট আয়োজন করা হবে বলেও জানানো হয়।

ঠিক হয় বসন্তে হবে অলিম্পিক
জাপান সরকারের সঙ্গে প্রাথমিক বৈঠকের পর ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ঠিক করে যে ২০২১-র বসন্তে, টোকিও-তে বসবে অলিম্পিকের আসর। ওই ইভেন্টের নাম ২০২০ টোকিও অলিম্পিকই রাখা হবে বলে ঠিক করা হয়। কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তনের চিন্তাভাবনা শুরু করেছে আইওসি। বসন্তের পরিবর্তে আগামী বছরের গ্রীষ্মে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া যজ্ঞের আসর বসবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

কোন মাসে হবে প্রতিযোগিতা
ঠিক কবে থেকে শুরু হবে অলিম্পিক, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে কোনও এক সময়ে এই ইভেন্ট আয়োজন করা হতে পারে বলে সূত্রের খবর।


Click it and Unblock the Notifications

















