
করোনা ভাইরাসের প্রভাব
বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫১ হাজার পেরিয়ে গিয়েছে। প্রাণ হারিয়েছেন তিন লক্ষ তিরিশ হাজারেরও বেশি মানুষ। মারণ ভাইরাসে কার্যত বিপর্যস্ত আমেরিকা, রাশিয়া, স্পেন, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইতালি সহ বিশ্বের সব তাবড় দেশ। অলিম্পিকের আয়োজক দেশ জাপানে ১৬ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৭৭১ জনের।

কবে শুরু হওয়ার কথা ছিল অলিম্পিক
চলতি বছরের ২৪ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিল টোকিও অলিম্পিক। ৯ অগাস্ট পর্যন্ত চলার কথা ছিল প্রতিযোগিতা। ইভেন্টে বিশ্বের ২০৬টি দেশের ১১০৯১ জন অ্যাথলিটের অংশ নেওয়ার কথা ছিল।

স্থগিত ইভেন্ট
ইতিহাসে প্রথমবার এক বছরের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে অলিম্পিক। সৌজন্যে করোনা ভাইরাসে। যার মারণ গ্রাসে পড়েছে ইভেন্টের আয়োজক টোকিও তথা জাপান। শিনজো আবের দেশে এখনও পর্যন্ত সাড়ে ১৩ হাজারেরও বেশি মানুষ মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রায় ৪০০ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে। অলিম্পিকে অংশ নিতে চলা প্রায় সব দেশেই ভয়াবহ প্রভাব বিস্তার করেছে করোনা। তাই ঠিক হয়েছে ২০২১-র ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক। চলবে ৮ অগাস্ট পর্যন্ত। ইভেন্টের সূচি অপরিবর্তিত রাখা হবে বলে জানানো হয়েছে।

প্রতিষেধক প্রয়োজন
বিশেষজ্ঞ ও অলিম্পিক্র আয়োজক কমিটির মত করোনা ভাইরাসের প্রভাব এত সহজে যাবে না। মারণ ভাইরাসের সংক্রমণে ব্যপক ক্ষতির মুখে পড়তে পারে বিশ্ব। তবে ভাইরাসের যথাযত প্রতিষেধক তৈরি হলে ঝুঁকি কমবে বলে মনে করা হচ্ছে। অন্যথায় এক বছর পরেও অলিম্পিকের আয়োজন অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

কী বললেন থমাস বাচ
ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান থমাস বাচের কথায়, একই ইভেন্টের জন্য প্রতি বছর বিশ্বের ক্রীড়া সূচি পরিবর্তন করা সম্ভব নয়। অ্যাথলিটদের বারবার অনিশ্চয়তার মধ্যেও ঠেলে দেওয়াও সম্ভব নয় বলে জানিয়েছেন বাচ। তাঁর কথায়, অলিম্পিকের মতো বড় ইভেন্ট আয়োজন করা মুখের কথা নয়। বড় উদ্যোগের জন্য প্রসারিত পরিসর এবং মানব সম্পদ লাগে। করোনা ভাইরাসের প্রভাব না কমলে তাতে ভাঁটা পড়তে পারে বলে আশঙ্কা করেছেন আইওসি। ২০২১ সালেও অলিম্পিক না হলে টুর্নামেন্ট বাতিল করা হবে বলে সাফ জানিয়েছেন থমাস বাচ।


Click it and Unblock the Notifications

প্রস্তুতিতে ফিরল লিভারপুল, করোনার পর খেলোয়াড়দের কোন ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দিতে চান ক্লপ?
















