Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

প্রো কবাডি লিগের নতুন চ্যাম্পিয়ন বেঙ্গল ওয়ারিয়র্স, হাড্ডাহাড্ডি ম্যাচে হার দাবাং দিল্লির

প্রথমবার প্রো কবাডি লিগ চ্যাম্পিয়ন হল বেঙ্গল ওয়ারিয়র্স। হাড্ডাহাড্ডি ফাইনালে দুর্ধর্ষ দাবাং দিল্লিকে ৫ পয়েন্টে হারালেন মহম্মদ নবিবক্স, সুকেশ হেগড়েরা। আল্ট্রা ডিফেন্সিভ স্ট্রাটেজিতেই ম্যাচে বাজিমাত করে বেঙ্গল।

শনিবার আহমেদাবাদের ইকেএ এরিনায় প্রো কবাডি লিগের ফাইনালে মুখোমুখি হয় দাবাং দিল্লি ও বেঙ্গল ওয়ারিয়র্স। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো দুই দল, যথাক্রমে লিগ তালিকার এক ও দুই নম্বর স্থান দখল করে টুর্নামেন্টের নক-আউট স্টেজে প্রবেশ করে। তাই ফাইনালে দিল্লি ও বাংলার মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা ধরেই নিয়েছিলেন ক্রীড়াপ্রেমীরা।

বাস্তবে হলও তাই। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের মরিয়া লড়াই দেখে মুগ্ধ হন দর্শকরা। প্রথম ঝটকায় বেঙ্গল ওয়ারিয়ার্সকে কিছুটা পিছনে ফেলে দেয় দাবাং দিল্লি। তবে চট-জলদি ম্যাচে ফেরেন চ্যাম্পিয়নরা। দুর্দান্ত কিছু মুভের মাধ্যমে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় জয়ী দল। শেষে সাধ্যমতো চেষ্টা করেও বেঙ্গলকে ধরতে পারেনি দিল্লি। ৩৯-৩৪ পয়েন্টে প্রো কবাডি লিগের ফাইনাল ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

ম্যাচে ২২টি রেইড পয়েন্ট অর্জন করে বেঙ্গল ওয়ারিয়র্স। ১০টি ট্যাকেল, ৬টি অল আউট ও ১টি অতিরিক্ত পয়েন্ট যায় চ্যাম্পিয়ন দলের ঝুলিতে। অন্যদিকে ২৭টি রেইড পয়েন্ট দখলে রাখে দাবাং দিল্লি। ৩টি ট্যাকেল, ২টি অল আউট ও ২টি অতিরিক্ত পয়েন্ট যায় রানার্স দলের ঝুলিতে। ১০টি রেইড পয়েন্ট হাসিল করা ইরানের মহম্মদ নবিবক্স বেঙ্গল ওয়ারিয়র্সে সেরা। ম্যাচে সর্বাধিক রেইড পয়েন্ট (১৮) অর্জন করেন দাবাং দিল্লির নবীন কুমার।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, October 19, 2019, 22:25 [IST]
Other articles published on Oct 19, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+