Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

হরিয়ানাকে হারিয়ে প্রো কবাডি লিগের চার নম্বর স্থানে উঠে এল মুম্বা

হরিয়ানা স্টিলার্সকে ছয় পয়েন্টের ব্যবধানে হারিয়ে প্রো কবাডি লিগ তালিকা চার নম্বর স্থানে উঠে এল ইউ মুম্বা। ২১ ম্যাচ খেলে ৬৯ পয়েন্ট অর্জন করেছে জয়ী দল। অন্যদিকে ২২ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে লিগ তালিকার তৃতীয় স্থানে রয়েছে হরিয়ানা স্টিলার্স। দুই দল প্রতিযোগিতার প্লে-অফে কোয়ালিফাই করে গিয়েছে আগেই।

গ্রেটার নয়ডার শহীদ বিজয় সিং পাঠিক স্পোর্টস কমপ্লেক্সে বৃহস্পতিবারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইউ মুম্বা ও হরিয়ানা স্টিলার্স। খেলার শুরু থেকেই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুই দলের খেলোয়াড়দের তরফেই ম্যাচে দুর্দান্ত কিছু মুভ চোখে পড়ে। শেষ মুহূর্তে অর্জন করা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের মাধ্যমে ম্যাচ নিজেদের ঝুলিতে নিয়ে নেন ইউ মুম্বার খেলোয়াড়েরা। ৩৯-৩৩ পয়েন্টে খেলার ফয়সলা হয়।

ম্যাচে ২০টি রেইড পয়েন্ট দখলে নেয় ইউ মুম্বা। এই বিভাগে জয়ী দলকে টপকে যায় পরাজিত দল। ২১টি রেইড পয়েন্ট অর্জন করে হরিয়ানা স্টিলার্স। অন্যদিকে ১৫টি ট্যাকেল পয়েন্ট ঝুলিতে যায় ইউ মুম্বার। ১০টি ট্যাকেল পয়েন্ট পায় হরিয়ানা স্টিলার্স।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, October 10, 2019, 20:46 [IST]
Other articles published on Oct 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+