
বুধবারের প্রো-কবাডি লিগের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই। দিনের দ্বিতীয় ম্যাচে ইউপি যোদ্ধাকে হারাল তেলুগু টাইটন্স। তেলুগুর পক্ষে ম্যাচের ফল ৪১-৩৬। অন্য ম্যাচে তামিল থালাইভাসকে হারাল বেঙ্গল ওয়ারিয়ার্স। ওয়ারিয়ার্সরা ম্যাচ জিতল ৩৩-২৯ ব্য়বধানে।
ইউপি- তেলুগু ম্যাচে রেইড পয়েন্টে এগিয়ে যায় তেলুগু। রেইড পয়েন্টে ২৬-১৯ পয়েন্টে এগিয়ে যায় তারা।এরপর সুপার রেইড পয়েন্টে ১-০ লিড তেলুগুর। ট্যাকেল পয়েন্টে পাল্টা ইউপি যোদ্ধা এগিয়ে যায়। ১২-৮ ব্যবধানে এই বিভাগে এগিয়ে গিয়েছে তারা। অলআউট পয়েন্টে দুই দলই ৪ পয়েন্ট করে সংগ্রহ করে। একট্রা পয়েন্টে এরপর ৩ পয়েন্টের লিড তুলে ম্যাচ জয় তেলুগুর। সব মিলিয়ে ৫ পয়েন্টের ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে তেলুগু টাইটন্স।
.@Telugu_Titans were on a mission to end their run in #VIVOProKabaddi Season 7 on a high tonight, and boy did they succeed, thanks to Siddharth Desai!
— ProKabaddi (@ProKabaddi) October 9, 2019
The action continues:
⌚️ : Everyday, 7 PM onwards
📺 : Star Sports and Hotstar#IsseToughKuchNahi #UPvHYD pic.twitter.com/nJPTZXUio8
একনজরে পয়েন্ট টেবিলের প্রথম পাঁচ দল
১) দাবাং দিল্লি ২১ ম্যাচ খেলে ৮২ পয়েন্ট
২) বেঙ্গল ওয়ারিয়ার্স ২১ ম্যাচ খেলে ৭৮ পয়েন্ট
৩) হরিয়ানা স্টিলার্স ২১ ম্যাচ খেলে ৭০ পয়েন্ট
৪) ইউ পি যোদ্ধা ২১ ম্যাচ খেলে ৬৯ পয়েন্ট।
৫) ইউ মুম্বা ২০ ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট।