
সেরা অ্যাথলিট মেরি
ভারতীয় বক্সার মেরি কমকে এশিয়ার সেরা মহিলা অ্যাথলিটের সম্মান দিয়েছে এশিয়ান স্পোর্টস প্রেস ইউনিয়ন। মালেশিয়ায় হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্ব চ্য়াম্পিয়নশিপের জন্য অনুশীলনে ব্যস্ত থাকায় মেরি নিজে গিয়ে এই সম্মান নিতে পারেননি।

কেন এই সম্মান
৩৬ বছরের মেরি কম বক্সিংয়ে ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন। ২০১২ লন্ডল অলিম্পিকে ৫১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতীয় লেজেন্ড। ২০১৮ সালের কমনওয়েলথ গেমসের লাইট ওয়েটে সোনা জেতেন মেরি কম। পাশাপাশি এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপেও চারটি সোনা রয়েছে তাঁর। চলতি বছর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট কাপের ৫১ কেজি বিভাগে সোনা জিতেও ভারতের মুখ উজ্জ্বল করেন ৩৬ বছরের মহিলা বক্সার। ক্রীড়া জগতে অসামান্য কৃতিত্বের জন্য মেরি কমকে এশিয়ার সেরা মহিলা অ্যাথলিটের পুরস্কার দেওয়া হয়েছে।

২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ
তবে এখানেই থেমে থাকতে চান না মেরি কম। ৭ সেপ্টেম্বর থেকে রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে দেশকে আরও একটি পদক দিতে তিনি বদ্ধপরিকর।


Click it and Unblock the Notifications












