Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

দিদির বিরুদ্ধে ব্যাকমেলের অভিযোগ আনলেন দ্যুতি চন্দ

এবার দিদি সরস্বতী চন্দের বিরুদ্ধে ব্যাকমেল ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনলেন এশিয়ান গেমসে পদক জয়ী ভারতীয় অ্যাথলিট দ্যুতি চন্দ।

তাঁর সমকামী সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে দ্যুতি অভিযোগ করেছেন, দিদি সরস্বতী চন্দ তাঁকে ভয় দেখিয়ে ২৫ লাখ টাকা চান। তাই বাধ্য হয়েই তিনি নিজের সমকামী সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন বলে জানিয়েছেন দ্যুতি। দিদি সরস্বতী তাঁকে মারধর করেন বলেও প্রকাশ্যে জানিয়েছেন এশিয়ান গেমসে পদক জয়ী ওড়িশার অ্যাথলিট।

তিন দিন আগে প্রকাশ্যেই নিজের সমকামী সম্পর্কের কথা স্বীকার করেছিলেন দ্যুতি চন্দ। জানিয়েছিলেন, ওড়িশার চাকা গোপালপুরে তাঁর বাড়ির কাছেই এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। তিনি ওই মহিলার সঙ্গে থাকতে চান। কিন্তু তাঁর পরিবার এই সম্পর্ক মেনে নিচ্ছে না বলেও অভিযোগ করেছিলেন এশিয়ান গেমসে পদক জয়ী ভারতীয় অ্যাথলিট।

যদিও পরিবারের তরফে দ্যুতির দিদি সরস্বতী চন্দ অভিযোগ করেন, সঙ্গীর চাপে পড়েই তাঁর বোন সমকামী সম্পর্ক নিয়ে বয়ান দিতে বাধ্য হয়েছেন। ওই মহিলাকে বিয়ে করার জন্য দ্যুতিকে চাপ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন দিদি সরস্বতী। দ্যুতির জীবন ও অর্থ বিপদের মুখে রয়েছে বলেও অভিযোগ তাঁর দিদির। তা অস্বীকার করেছেন এশিয়ান গেমসে পদক জয়ী ভারতীয় অ্যাথলিট।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 21, 2019, 21:43 [IST]
Other articles published on May 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+