
কোন অ্যাথলিট গাড়ি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন
মারণ করোনার থাবায় এবার সাধের বিএমডবলিউ বিক্রির কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেলতে হল দেশের সোনাজয়ী অ্যাথলিট দ্যুতি চাঁদকে। বছর দুয়েক আগে শখ করে প্রায় ৩০ লক্ষ টাকা দিয়ে বিএমডবলিউ গাড়ি কিনেছিলেন ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদ। প্রিয় গাড়িটির সঙ্গে অনেক ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। পছন্দের এই গাড়িই এবার বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।

কেন গাড়ি বিক্রির সিদ্ধান্ত
২০২০ সালের পরবির্তে টোকিও অলিম্পিক পিছিয়ে ২০২১ সালে হবে। সেই টুর্নামেন্টে জায়গা করে নেওয়ার জন্য পরিশ্রমের কোনও ত্রুটি রাখতে চান না দ্যুতি। কিন্তু করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়েই এখন অর্থনৈতিক মন্দার আবহ তৈরি হয়েছে, ফলে স্পনসর অমিল।

স্পনসররা পিছু হটছেন
তাছাড়া দেশ জুড়ে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায়, দীর্ঘদিন ধরে খেলার দুনিয়া স্তব্ধ থাকায় কোনও স্পনসরই সাহস করে এগিয়ে আসছে না। এমন পরিস্থিতিতে অর্থের অভাবে কোনওভাবেই প্রশিক্ষণ যাতে থেমে না যায়, সেই সংকল্প করেই গাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন দ্যুতি।

দ্যুতি যা জানিয়েছেন
এক প্রতিক্রিয়ায় দ্যুতি জানিয়েছেন 'করোনা মহামারীর জেরে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিযোগিতা বাতিল হয়ে গিয়েছে। অলিম্পিকের স্পনসরশিপও নেই। গত কয়েক মাসে জমানো অর্থ শুধু খরচই হয়েছে। আয় নেই। এই পরিস্থিতিতে নতুন কোনও স্পনসরও জুটবে কিনা, জানা নেই। এই পরিস্থিতিতে তাই গাড়ি বিক্রি করা ছাড়া উপায় নেই।'


Click it and Unblock the Notifications
ধোনির জন্য ক্ষেতের মাঝে গান ধরলেন বলিউড অভিনেতা, ভাইরাল হল ভিডিও


















