Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X

সহজ জয়, বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডে সিন্ধু

সুইজারল্যান্ডের বাসেলে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডে সহজ জয় পেলেন ভারতের পিভি সিন্ধু। মাত্র ৪২ মিনিটের লড়াইয়ে চাইনিজ তাইপের অবাছাই পাই ইয়ু-পোকে ২১-১৪, ২১-১৫ পয়েন্টে হারিয়ে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে পৌঁছে গেছেন ভারতীয় শাটলার।

এই ম্যাচ নিয়ে মোট তৃতীয় বার পাই ইয়ুর মুখোমুখি হন পিভি সিন্ধু। যেখানে যেখানে কমজোরি, ম্যাচের প্রথম থেকে সেখানেই প্রতিপক্ষকে আক্রমণ করতে থাকেন হায়দরাবাদি শাটলার। যদিও প্রথম গেমের শুরুটা খুব একটা ভালো হয়নি সিন্ধুর। ৩-২ পয়েন্টে পিছিয়ে যান হায়দরাবাদি। তবে ধীরে ধীরে ম্যাচে প্রভাব বিস্তার করেন সিন্ধু। ওই গেমেই এক সময় দুই খেলোয়াড়ের পয়েন্ট ৫-৫ হয়। তারপর লিড নিজের দিকে টেনে নেন ভারতীয় শাটলার।

দ্বিতীয় গেমে সিন্ধুর মধ্যে আগ্রাসী মনোভাব চোখে পড়ে। ওই গেমেই এক সময় ৪-১ পয়েন্টের লিড নেন হায়দরাবাদি শাটলার। প্রতিপক্ষ সেই ব্যবধান কমানোর আপ্রাণ চেষ্টা করলেও সিন্ধুকে টপকাতে পারেননি। ২১-১৫ পয়েন্টে দ্বিতীয় গেম জিতে ম্যাচ পকেটে পুরে নেন ২০১৬ রিও অলিম্পিকে রূপো জয়ী ভারতীয়।

টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে আমেরিকার ঝাং বেইওয়েন বা অস্ট্রেলিয়ার সুয়ান-ইয়ু ওয়েনডি ছেনের মধ্য়ে যে কোনও একজন পিভি সিন্ধুর প্রতিপক্ষ হবেন। এখনও পর্যন্ত একবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সোনা না জেতা হায়দরাবাদি এবার এই খেতাব জিততে মরিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, August 21, 2019, 19:58 [IST]
Other articles published on Aug 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+